ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এই রাস্তা আর কত ছোট হবে?

শিপলু জামান, ঝিনাইদহ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৮, ০৩:০৪ পিএম

অপরিকল্পিত যানবাহন পার্কিং ও গড়ে উঠা অসংখ্য মোটরগ্যারেজে ঢাকা-খুলনা মহাসড়কের ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধ্যকার অংশটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ সকল গ্যারেজের সামনে জায়গা না থাকায় মহাসড়কের পাশ ঘেঁষে আবার কখনও কখনও সড়কের ওপর যানবাহন রেখেই চলছে মেরামতের কাজ। ফলে রাস্তাটি এখন অনেক ছোট হয়ে গেছে। এতে এই রাস্তার ওপর যানবাহনের চাপ বেড়েছে তাই ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা।

সরজমিনে গিয়ে দেখা গেছে, শহরের নিমতলা বাসস্ট্যান্ড হতে চিনিকল গেটের আগ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার জুড়ে মহাসড়কের পাশ ঘেঁষে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে ব্যস্ততম এ অংশটিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আবার সড়ক দখলের কারণেই প্রতিনিয়ত যানজটে আটকে যাচ্ছে যাত্রীবাহী ও মালামাল বহনকারী যানবাহন। শহরের এ অংশ ঝুঁকিপূর্ণ বিবেচনায় সমাধানে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে একাধিকবার আলোচনা করা হলেও সভাকক্ষ ত্যাগ করার পর দায়িত্বশীল ব্যক্তিরা যেন সবকিছু ভুলে যান। ফলে প্রতিকার তো হচ্ছেই না বরং মহাসড়ক দখলে জনদুর্ভোগ যেন পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে।

দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলার সকল ধরনের হাজার হাজার যানবাহন এ মহাসড়ক দিয়ে চলাচল করছে। আর এ মহাসড়কটি কালীগঞ্জ শহরের মধ্য দিয়েই অবস্থিত। শহরের নিমতলা বাসস্ট্যান্ড থেকে মোবারকগঞ্জ চিনিকলের প্রধান গেটের আগ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারে মধ্যে অর্ধ শতাধিক মোটর গ্যারেজ গড়ে উঠেছে। বিশেষ করে শহরের পুরাতন ব্রিজ সংলগ্ন সড়কের উত্তর পাশে, আয়েশা খাতুন তেল পাম্পের পশ্চিম পাশে, বৈশাখী তেল পাম্পের পূর্বে মহাসড়কের পাশ ঘেঁষে বেশ কিছু গ্যারেজ রয়েছে।

স্থানীয়রা জানান, সড়ক ঘেঁষে যানবাহন রেখে সারাবছরই মেরামতের কাজ চলে। এসকল স্থানে যানবাহনগুলো পার্কিংও করা হচ্ছে অপরিকল্পিতভাবে। এছাড়াও নিমতলা বাসস্ট্যান্ডসংলগ্ন মানু বাবুর ঘোষ মার্কেটের সামনে কোনও মোটরগ্যারেজ না থাকলেও এখানে সড়ক ঘেঁষে পার্কিং করা হয় বিভিন্ন ধরনের যানবাহন। আর পার্কিং করা গাড়িগুলো ঘুরিয়ে সড়কে উঠানোর সময় মহাসড়কের দুদিক থেকে আসা দ্রুতগামী যানবাহনের প্রায়ই ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হন পথচারীরাও। তারা আরও জানান, শহরের বৈশাখী তেলপাম্প সংলগ্ন বেশ কয়েকটি গ্যারেজে গাড়ি রেখে নতুন পুরাতন গাড়ির বডি তৈরি করা হচ্ছে। কোনও কোনও গ্যারেজের সামনে সড়ক ঘেঁষে কয়েকদিন ধরে নষ্ট যানবাহন রেখে দেয়া হয়।

শাহাজান আলী নামের এক ব্যক্তি অভিযোগ করেন, মেইন স্ট্যান্ডের পাশেই প্রতিদিন সকালে সড়ক ঘেঁষে রাখা হয় বালুভর্তি ট্রাক। আবার ট্র্যাফিক আইল্যান্ডের মুখেই পূর্বপাশে গড়ে তোলা হয়েছে ইজিবাইকস্ট্যান্ড। আর পশ্চিমপাশে সড়ক ঘেঁষে করা হয়েছে সিএনজিস্ট্যান্ড। মেক্সি সুপার মার্কেটের সামনে সড়ক ঘেঁষে করা হয়েছে স্যালো ইঞ্জিনচালিত নসিমনের স্ট্যান্ড।

স্থানীয়দের অভিযোগ, বাস ছাড়ার সময়সীমা থাকলেও যাত্রীবাহী বাসগুলো কাউন্টার ত্যাগ করেও সড়কের ওপর অযথা দাঁড়িয়ে থাকে। এ কারণে ওই গাড়ির পেছনে যে আরও অনেক গাড়ি লাইন পড়ে গেছে এটা তারা দেখেও না দেখার ভান করেন। ফলে বিনা কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এ সকল কারণে মহাসড়কের কালীগঞ্জ শহরের অংশ হয়ে পড়েছে অধিকতর ঝুঁকিপূর্ণ। ভোগান্তির শিকার হচ্ছেন এই সড়ক দিয়ে চলাচলরত যাত্রীবাহী বাস ও ট্রাকসহ অন্যান্য যানবাহনের যাত্রীরা।

ভুক্তভোগীদের দাবি, মেইন টার্মিনালে অনেক জায়গা পড়ে থাকে। যাত্রীবাহী বাসগুলো যদি নিয়ন্ত্রণ করে সেখান থেকে যাত্রী উঠানামা করিয়ে ছাড়া হয় তাহলে যানজট অনেকটা কমে যাবে।

বৈশাখী তেল পাম্প এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, বৈশাখী তেলপাম্প থেকে নলডাঙ্গা ভুষণ হাইস্কুল হয়ে বাজার রোডের বৈশাখী মোড়টি দখল করে রেখেছে স্থানীয় কয়েকজন মোটরগ্যারেজ মালিক। তারা তাদের গ্যারেজে গাড়ি না ঢুকিয়ে ওই সড়কের মুখেই গাড়ি মেরামত করছেন। যে কারণে ভুষণ সড়ক দিয়ে বৈশাখী তেল পাম্প এলাকায় ঢুকতে গেলে মহাসড়ক দেখা যায় না। ফলে স্থানটি দুর্ঘটনার পয়েন্টে পরিণত হয়েছে।

বিষয়টি নিয়ে এর আগেও কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা সভায় বেশ কয়েকবার আলোচনা করা হয়েছে। সাবেক উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা, ছাদেকুর রহমান, উত্তম কুমার রায় কয়েকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও মহাসড়ক দখল বন্ধ হয়নি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার ঘণ্টাখানেক পরও আবার রাস্তার ওপর গাড়ি রেখে গ্যারেজ মালিকদের গাড়ি মেরামত করতে দেখা গেছে। এছাড়াও মহাসড়কের দখলমুক্ত করতে এর আগে সাবেক ইউএনও ছাদেকুর রহমান মোটর মালিক ও গ্যারেজ মালিকদের সঙ্গে বৈঠকও করেছিলেন। এটাও কাজে আসেনি। তবে এখন কালীগঞ্জবাসী তাকিয়ে আছে নতুন যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফের দিকে।

এ ব্যাপারে কালীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, বিষয়টি নিয়ে গত আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। খুব শিগগিরই গ্যারেজ মালিক ও মোটর মালিকদের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা জানান, বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। চলতি মাসেই সংশ্লিষ্টদের সঙ্গেই মতবিনিময় সভা করার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন যেকোনোভাবে এ মহাসড়কের দখলমুক্ত করা হবে।

আরও পড়ুন :

জেবি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
সাতরাস্তা-কারওয়ান বাজার সড়কের নাম ‘আনিসুল হক সড়ক’
অজানা কারণে বন্ধ রাস্তার কাজ
ফুটপাত গিলে খাচ্ছে ট্রাক, রাস্তায় মানুষ
এক বছর ধরে রাস্তাটি ভাঙা, কবে ঠিক হবে