ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

অবশেষে নিজেদের উদ্যোগে হলো ২১০ ফুট সেতু

অমিতাভ অপু, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৮, ০৯:৪১ পিএম

বছরের পর বছর বিভিন্নজনের কাছে ধরনা দিয়েও সেতু না পাওয়ায় অবশেষে নিজেদের উদ্যোগেই কাঠ-বাঁশের ২১০ ফুট দীর্ঘসেতু নির্মাণ করল এলাকাবাসী।

ঢাকার দোহার উপজেলার বটিয়া গ্রামে পদ্মা নদীর শাখা নদীতে নির্মিত এ সেতু বুধবার আনুষ্ঠানিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

নদী পারাপারে ভোগান্তি লাঘব হওয়ায় উৎফুল্ল সুবিধাভোগী পাঁচ গ্রামের কয়েকহাজার মানুষ।

স্থানীয়রা জানান, বিগত ৩০ বছর ধরে এখানে ওখানে একটি স্থায়ী পাকা সেতুর দাবি করে আসছিল বটিয়া ও রাধারনগর গ্রাম সহ পাঁচ গ্রামের মানুষ। সেতু না থাকায় বাধ্য হয়ে নৌকায় পারাপারই ছিল একমাত্র ভরসা। সবচেয়ে ভোগান্তিতে পড়তে হতো শিক্ষার্থীদের। বিভিন্ন পণ্য নিয়ে উপজেলা সদরের বাজারে আসতে যন্ত্রণা ছিল নৈমিত্তিক ঘটনা। রাতে অসুস্থ রোগী নিয়ে উপজেলা সদরের হাসপাতালে আসতে কষ্টের কোনও সীমা ছিল না। যে কারণে দীর্ঘসময় ধরে এখানে একটি সেতুর দাবি ছিল মানুষের মুখে মুখে।

সরকারিভাবে সেতু না পেয়ে বাধ্য হয়ে নিজেরাই উদ্যোগী হয়ে টাকা সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমে তৈরি করে কাঠ-বাঁশের সেতু। তবে সরকারিভাবে এখানে একটি পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।

কৃষ্ণদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা ইয়াসমিন বলেন, আমি ১৯৯৭ সাল থেকে এই পথ দিয়ে যাতায়াত করি। নৌকা পার হয়ে হেঁটে স্কুলে যেতে কষ্ট হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে অনেক উন্নয়ন করে যাচ্ছেন। তিনি আমাদের এখানে একটি সেতু নির্মাণ করে দিলে শিক্ষার্থীদের পাশাপাশি সবাই উপকৃত হবে। অস্থায়ীভাবে একটু সেতু হওয়ায় আমাদের কষ্ট কিছুটা লাঘব হয়েছে তবে আমাদের দাবি স্থায়ী সেতু। যাতে যানবাহনে যাতায়াত করতে পারে সবাই।

বটিয়া গ্রামের বাসিন্দা মো. মানিক জানান, আমাদের উত্তর বটিয়া গ্রামের কেউ মারা গেলে একটি মরদেহ দাফনের জন্য এই খাল পাড় হতে যে কষ্ট করতে হতো তা ভাষায় প্রকাশ করার মত নয়। একটি সেতুর অভাবে আমাদের আজ এত ভোগান্তি। বারবার জনপ্রতিনিধিদের বলেও কোন লাভ হয়নি তাই এলাকাবাসী উদ্যোগ নিয়ে এই কাঠ-বাঁশের সেতু নির্মাণ করেছি।

বটিয়া এলাকার বাসিন্দা দোহার পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. সালাউদ্দিন ও ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি মো. আওলাদ হোসেন বলেন, বটিয়া-রাধানগর খালে একটি সেতুর দাবি এলাকার মানুষের প্রাণের দাবি। কিন্তু বিভিন্নজনের কাছে এ দাবি নিয়ে ধরনা দিয়ে যখন কোনও কাজ হয়নি। বাধ্য হয়েই আমরা নিজেরা উদ্যোগ নিয়ে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে সেতুটি নির্মাণ করেছি। এতে অন্তত কিছুটা কষ্ট লাঘব হবে পাঁচ গ্রামের মানুষের।


আরও পড়ুন :

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
ভারতের দীর্ঘতম রেলসেতুর উদ্বোধন
একজন নির্বাচন কমিশনার কী বললেন, তা দেখার বিষয় নয়: কাদের
স্বাধীনতার আদর্শের পক্ষে রায় দিবে জনগণ : কাদের
ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু হবে: প্রধানমন্ত্রী