ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

জেলাগুলোতেও চলছে না গণপরিবহন, দুর্ভোগ চরমে

আরটিভি অনলাইন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৮, ০১:০০ পিএম

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা বাতিলসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের ডাকা টানা ৪৮ ঘণ্টার কর্মবিরতিতে দেশের বিভিন্ন জেলাগুলোতেও বন্ধ রয়েছে গণপরিবহন।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

নাটোর: সকাল থেকেই নাটোরের সঙ্গে সারাদেশের সকল রুটের যান চলাচল বন্ধ রয়েছে। ফাঁকা হয়ে গেছে সড়ক মহাসড়কগুলো। সকালে কেন্দ্রীয় বাস টার্মিনালসহ নাটোরের কোনও বাসস্ট্যান্ড থেকে কোনও ধরনের বাস চলাচল করতে দেখা যায়নি। বন্ধ রয়েছে পণ্যবাহী যান চলাচল।

সপ্তাহের প্রথম কর্ম দিবসে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষসহ সাধারণ যাত্রীরা। গন্তব্যের জন্য ছোট ছোট যানবাহনই তাদের একমাত্র ভরসা।

-------------------------------------------------------
আরও পড়ুন : টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
-------------------------------------------------------

দিনাজপুর: আজ রোববার ভোর ৬টা থেকে দিনাজপুরে ৪৮ ঘণ্টার পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলছে। ধর্মঘটে দিনাজপুরের আভ্যন্তরীণ রুটসহ সকল রুটে বাস, ট্রাক, মাইক্রোবাস, কারসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্থান থেকে ছেড়ে গণপরিবহন দিনাজপুরে প্রবেশ করলে শ্রমিকরা রাস্তায় সেগুলোকে আটকে দিচ্ছে।

এছাড়া, সপ্তাহের শুরুতে পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে কর্মরত অফিসগামী যাত্রীরা পড়েছে চরম বিপাকে। ব্যাটারিচালিত অটোরিকশা ছাড়া আর অন্য কোনও যানবাহন চলাচল না করছে না এ জেলায়।

ময়মনসিংহ: সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা পরির্বতনের দাবীতে ময়মনসিংহেও রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন।

সকাল থেকে শহরের মাসকান্দা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, পাটগুদাম বাসস্ট্যান্ড ও টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে রাজধানীসহ কোথায়ও কোনও বাস ছেড়ে যায়নি। জেলার অভ্যন্তরীণ সড়কেও বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে পরিবহন না পেয়ে দীর্ঘ সময় ধরে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ।

নড়াইল: রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের কর্মবিরতির সমর্থনে শ্রমিকরা রাস্তায় নেমে পড়েছেন।

নড়াইল-কালনা-ভাটিয়াপাড়া-ঢাকা মহাসড়ক, নড়াইল যশোর, নড়াইল-খুলনা সড়কসহ জেলার অভ্যন্তরীণ সড়ক রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে পরিবহন ধর্মঘটের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে না জেনেই গন্তব্যে যাওয়ার জন্য শহরে এসে বাস বন্ধ দেখে হতাশ হয়ে পড়েছেন। আবার জরুরি প্রয়োজনে বিকল্প যানবাহনেও যেতে পারছেন না যাত্রীরা।

ভুক্তভোগীরা জানান, জরুরি কাজে বাগি থেকে বের হলেও অনেকেই গন্তব্যে যেতে পারেননি। রূপগঞ্জ বাসস্যান্ড থেকে বিকল্প যানবাহন ভাড়ায় চালিত মোটরসাইকেল, ইজিবাইক, নছিমনেও চলাচল করতে দিচ্ছে না শ্রমিকরা।

পত্রিকা বিক্রেতা স্বপন কুন্ডু বলেন, পরিবহন ধর্মঘটের কারণে যশোর ও খুলনা থেকে প্রকাশিত কোনও আঞ্চলিক পত্রিকা নড়াইলে পৌঁছায়নি।

বাস শ্রমিক মঞ্জুরুল জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাবেন।

বরিশাল: আজ রোববার সকাল ৬টা থেকে সারাদেশের সঙ্গে বরিশালেও আভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটে একযোগে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এর মধ্যে তাদের দাবি মেনে নেয়া না হলে ৩০ অক্টোবর থেকে সারাদেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছেন তারা।

আজ সকাল থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদ থেকে দূরপাল্লা ও আভ্যন্তরীণ রুটের কোনও বাস ছেড়ে যায়নি। অপরদিকে নগরীর রুপাতলীস্থ আভ্যন্তরীণ বাস টার্মিনাল থেকেও দূরপাল্লা ও আভ্যন্তরীণ রুটের কোন বাস ছেড়ে যায়নি।

কুষ্টিয়া: ধর্মঘটের প্রথম দিন সকাল থেকেই কুষ্টিয়ার সকল রুটে ঢাকাগামী দূরপাল্লার যাত্রীবাহীসহ সকল ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। মজমপুর গেটে পরিবহন কাউন্টারগুলোর সামনে যাত্রীদের ভিড় করতে দেখা গেছে। গাড়ি না পেয়ে অনেকেই সিএনজি ও অটোরিকশায় কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে যাতায়াত করছে। ঢাকাগামীসহ দূরপাল্লার যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকে বাড়ি ফিরে গেছেন।

এদিকে, সকালে পরিবহন ধর্মঘট সফল করতে মজমপুর গেটে শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা মিছিল করেছে। কুষ্টিয়া জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জানিয়েছেন, মামলায় শ্রমিকদের জামিন যোগ্য করাসহ ৮ দফা দাবিতে কুষ্টিয়া জেলার সকল রুটে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। দাবি না মানলে এ কেন্দ্রীয় সিদ্ধান্তে এ আন্দোলন অব্যাহত থাকবে।

সাভার: ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সাভার ও আশুলিয়ায় দেখা দিয়েছে গণপরিবহন সংকট। সড়কের দু’পাশে পরিবহন শ্রমিকরা তাদের বাস রেখে দিয়েছে।

সকাল থেকেই ঢাকা-আরিচা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাভার ও আশুলিয়ায় যানবাহন ছিল অনেকটা কম।

সড়কে কোনও দূরপাল্লার বাস দেখা যায়নি। লোকাল পরিবহন সংখ্যাও ছিল অনেকটা কম। পরিবহনের তুলনায় যাত্রী ছিল অনেক বেশী।

পটুয়াখালী: সারাদেশের ন্যায় পটুয়াখালীতেও ৪৮ ঘণ্টার পরিবহন শ্রমিকদের কর্মবিরতি শুরু করেছে স্থানীয় পরিবহন শ্রমিকরা। সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে আজ রোববার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পরেছেন সাধারণ মানুষ। ভোর থেকে একদিকে বৃষ্টি, অন্যদিকে বাস ধর্মঘট, সব মিলিয়ে এক এক হ-য-ব-র-ল অবস্থা সৃষ্টি হয় পটুয়াখালী বাসস্ট্যান্ড এলাকায়।

বাগেরহাট: বাগেরহাটে দূরপাল্লাসহ অভ্যন্তরীণ সকল রুটে রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছে শ্রমিকরা। শ্রমিকদের কর্মবিরতি ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তারা গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি চালক ও শ্রমিকরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে থামিয়ে দিচ্ছেন অটোরিকশাসহ বিকল্প সব পরিবহন।

বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল, শরণখোলা, মোরেলগঞ্জ, কচুয়া, সাইনবোর্ড, মোংলা, রামপাল, চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লাসহ অভ্যন্তরীণ রুটে কোনও পরিবহন যাতায়াত করছে না। এসব স্থানে মানুষকে দীর্ঘ সময় ধরে গণপরিবহনের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে।

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয় পরিবহন শ্রমিকরা। জরুরি পরিবহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচলে বাঁধা দেয় শ্রমিকরা।

এদিকে পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করতে হচ্ছে তাদের।

আরও পড়ুন :

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
বিশ্বে প্রথম ফ্রি গণপরিবহন সেবা চালু করবে লুক্সেমবার্গ
বাস থামিয়ে চবি শিক্ষকদের লাঞ্ছিত করলেন পরিবহন শ্রমিকরা
পরিবহন শ্রমিকদের কর্মবিরতি: ট্রেনে উপচেপড়া ভিড়, ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
তারা মানুষ মারবে আর শাস্তি দেয়া যাবে না?