
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন মিয়ানমারের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল।
বুধবার সকাল ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর ক্যাম্পে যান তারা।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক পরিদর্শন করার পাশাপাশি নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথাও বলবেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট থেকে মিয়ানমারে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসে ১২ লাখ রোহিঙ্গা। যারা এখন কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে অস্থায়ীভাবে বসবাস করছে।
আরও পড়ুন :
এসএস



