
নওগাঁ আত্রাইয়ে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় উত্তর ও দক্ষিণবঙ্গের ১১ জেলার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহসানগঞ্জ স্টেশন মাস্টার সাইফুল ইসলাম আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা স্থানে রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রংপুর এক্সপ্রেস ১৩টি বগি নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসে।
তিনি আরও বলেন, বগি লাইনচ্যুত হওয়ার খবর ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন আসার পর বগিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
এমসি/পি



