
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ও নিলক্ষায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত রায়পুরা থানায় কোনও পক্ষই মামলা দায়ের করেনি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন।
এই ঘটনায় ৩ জন নিহতের খবর নিশ্চিত হয়েছে বলে নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন। তবে স্থানীয়ভাবে ৪ জন নিহত হয়েছে বলে এলাকাবাসী দাবী করছে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে দুই দলের দুই নেতা সাহেদ সরকার ও সিরাজুল চেয়ারম্যান মারা যাওয়ার পর বেশ কিছু দিন এই সংঘর্ষ ছিল। শুক্রবার সকালে হঠাৎ সাহেদ সরকারের সমর্থকরা অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামের নিয়ন্ত্রণ নিতে চায়। ওই সময় প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান সিরাজুল সমর্থকরা বাধা দেয়। এ নিয়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন, ঘটনাস্থলটি চরাঞ্চলে হওয়ায় যাতায়াতের কোনও ব্যবস্থা নেই। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ আছে। পুলিশ ব্যাপক অভিযোগ চালাচ্ছে। এরই মধ্যে ৯টি আগ্নেয়াস্ত্র, গুলিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন :
এসএস



