
ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামের একটি বাড়িতে জঙ্গি আস্তানার পরিচালিত অভিযান শেষ করেছে র্যাব।
বুধবার ভোর পাঁচটা থেকে এই অভিযান শুরু হয়ে সকাল নয়টায় শেষ হয়।
এ অভিযানে আকতারুজ্জামান ওরফে সাগর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের দাবি তিনি জেএমবি সদস্য। সাগর একজন কুরআনে হাফেজ এবং কালুহাটি গ্রামের শরাফত হোসেনের ছেলে।
অভিযানকালে এক বস্তা জিহাদি বই, ১টি ডামি বন্দুক উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ এর কমান্ডিং অফিসার হাসান ইমন আল রাজিব জানান, দীর্ঘদিন ধরে সাগরের পেছনে কাজ করছিল র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে কালুহাটি গ্রামের শরাফত হোসেন মণ্ডলের বাড়ি ঘিরে তাকে গ্রেপ্তার করা হয়।
জেবি



