ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ছয় বছরেও নির্মাণ হয়নি কালনী ব্রিজের সংযোগ সড়ক

আবেদ মাহমুদ চৌধুরী, স্টাফ রির্পোটার

প্রকাশ : ২২ নভেম্বর ২০১৮, ১২:২৫ পিএম

২১০ মিটার দীর্ঘ দিরাই কালনী ব্রিজ। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ২০১৩ সালে শুরু হয় নির্মাণ কাজ। প্রথমে কাজের অগ্রগতি ছিল। ফলে দুই বছরে শেষ করা হয় নির্মাণ কাজ। নির্মাণ কাজ শেষ হওয়ার পরও উদ্বোধন করা হয়নি দিরাই চাঁনপুরের কালনী ব্রিজ। এরমধ্যে সাড়ে ছয় বছর পার হয়ে গেছে। কিন্তু কোনও সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। সরকারি অর্থায়নে এ সংযোগ সড়ক নির্মাণের কথা থাকলেও অর্থ বরাদ্দে ধীরগতির কারণে কাজ শুরু করা যায়নি। এখন সেতু প্রকল্পের উদ্বৃত্ত অর্থেই সংযোগ সড়ক নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০১৩ সালে দিরাই চাঁনপুর কালনী সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০১৫ সালে শেষ করা হয় ব্রিজটি। ২১০ মিটার দৈর্ঘ্যের এ প্রকল্পের প্রথমে ব্যয় ধরা হয়েছিল ১৮ কোটি ৭২ লাখ ৫৫ হাজার টাকা। পরে ব্যয় বেড়ে প্রায় ২২ কোটি টাকা নির্ধারিত হয়। দীর্ঘ ছয় বছর পার হয়ে গেলেও উদ্বোধন হয়নি চানঁপুর কালনী ব্রিজ। আর সংযোগ সড়ক না থাকায় বাঁশের মাচা তৈরি করে যাতায়াত করছেন স্থানীয়রা।

তবে কর্তৃপক্ষ বলছেন, সংযোগ সড়কের বরাদ্দ হয়েছে। আর কাজও শুরু হয়েছে। আশা করা যাচ্ছে কয়েক মাসের মধ্যে সংযোগ সড়কের নির্মাণ কাজ শেষ করে উদ্বোধন করা হবে।

স্থানীয়দের অভিযোগ, সংসদ সদস্য সুরঞ্জিত সেন বেঁচে থাকতেই এই সড়কের কাজ শুরু হয়। নির্মাণের শুরুতে অগ্রগতি ছিল। এমনকি দুই বছরে সেতু নির্মাণ করা হয়েছে। কিন্তু উনি মারা যাওয়ার পর এই সেতুর কাজে ধীরগতি আসে। এমনকি দিরাই শাল্লার সকল উন্নয়নমূলক কাজ ধীরগতিতে চলছে। বর্তমান সংসদ সদস্য রাজনৈতিক ব্যক্তি না হওয়ায় স্থানীয় কিছু লোক সবকিছু লুটেপুটে খাচ্ছে। আর এদের জন্যই দিরাই শাল্লার উন্নয়নে স্থবিরতা দেখা দিয়েছে। যার ফলে জনগণ বঞ্চিত হচ্ছে নিজেদের অধিকার থেকে।

চাঁনপুর গ্রামের স্বপন বর্মণ বলেন, এই সেতুটি নির্মাণ করা হলে দিরাই ও জগন্নাথপুর উপজেলার মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। জগন্নাথপুর উপজেলা থেকে আমরা কম খরচে পণ্য আনতে পারি। এ সেতু নির্মাণের পর থেকেই মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। কিন্তু এর নির্মাণ কাজ শেষ হওয়ার পরও দুপাশের সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে সেতুটি স্থানীয়দের কোনও কাজেই আসছে না। তাদের দুর্ভোগেরও শেষ হচ্ছে না।

জানা যায়, দিরাই কালনী ব্রিজ থেকে জগন্নাথপুরের কলকলিয়া পর্যন্ত নতুন সড়ক নির্মাণ করা হবে। আর নির্মাণ কাজের ব্যয়ে একশ কোটি টাকা দিয়ে সহায়তা করছেন বিশ্বব্যাংক। তবে এই সড়কটি নির্মাণ করা হলে দিরাই আর সিলেটের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার কমে আসবে। সড়কটির দরপত্র আহ্বানের অপেক্ষায় রয়েছে। এখন ভূমি অধিগ্রহণের কাজ চলছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, এ সড়কের ভূমি অধিগ্রহণের জন্য ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের দেয়ার জন্য প্রায় আড়াই কোটি টাকা হস্তান্তর করা হয়েছে।

দিরাই উপজেলা প্রকৌশলী ইফতেকার হোসেন বলেন, সড়কটি নির্মাণ করবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। সুনামগঞ্জের একমাত্র বন্যামুক্ত সড়ক হবে এটি। সড়কের উপরের প্রস্থ থাকবে ২৪ ফুট। আর কালনী ব্রিজের সংযোগ সড়কের কাজ চলছে। আশা করা যাচ্ছে কয়েক মাসের মধ্যে সংযোগ সড়কের নির্মাণ কাজ শেষ হবে।


আরও পড়ুন :

জেবি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
একটি বাঁশের সাঁকোই ৬ গ্রামের মানুষের ভরসা
পাকা ব্রিজ থেকে নামতে হয় বাঁশের সাঁকো দিয়ে
সাড়ে পাঁচ কোটি টাকা জরিমানা হয়েছে ফেসবুকের
বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, নিখোঁজ ১