ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

কোটালীপাড়ায় শেখ রাসেল কলেজের প্রতিষ্ঠাতা পদ নিয়ে রশি টানাটানি

গোপালগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৮, ০৯:১৫ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সদ্য সরকারি হওয়া শেখ রাসেল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা নিয়ে দুই জনের মধ্যে রশি-টানাটানি শুরু হয়েছে। তারা হলেন কলেজের প্রতিষ্ঠাকালীন সভাপতি গৌর চন্দ্র বিশ্বাস ও কলেজের বর্তমান অধ্যক্ষ রবীন্দ্রনাথ বাড়ৈ।

গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নে প্রতিষ্ঠিত এ কলেজটি সরকারিকরণ করা হয়। এ আনন্দে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে কলেজের প্রতিষ্ঠাতা গৌর চন্দ্র বিশ্বাস কোটালীপাড়ায় পোস্টারিং করেন। এছাড়া ওই কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ বাড়ৈও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পোস্টারিং করেন। সেখানে রবীন্দ্রনাথ বাড়ৈর নিজেকে কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হিসেবে পরিচয় দেন। হঠাৎ অধ্যক্ষ নিজেকে কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় দেওয়ায় এলাকায় সমালোচনার ঝড় ওঠে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার শুরু হয়। এখনও এই দু’জনের মাঝে রশি-টানাটানি অব্যাহত রয়েছে।

কলেজ প্রতিষ্ঠাকালীন ম্যানেজিং কমিটির সদস্য অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মাখন লাল গাইন বলেন, আমাদের এলাকা ছিল পশ্চাৎপদ নিম্নজলাভূমিবেষ্টিত। এখানে দরিদ্র মানুষের বসবাস বেশি। দরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের বাইরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ ছিল দুরূহ ব্যাপার। তাই আমরা কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে ২০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এলাকায় কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেই। ১৯৯৫ সালে এলাকাবাসীর সহযোগিতায় কলেজ প্রতিষ্ঠা করে রবীন্দ্রনাথ বাড়ৈকে অধ্যক্ষ নিয়োগ দেই। গৌর চন্দ্র বিশ্বাস ধার দেনা করে ও চড়া সুদে ৭ লাখ টাকা এনে কলেজ প্রতিষ্ঠায় ব্যয় করেন। দেনার দায়ে তিনি প্রাথমিক বিদ্যালয়ের চাকরির মেয়াদ শেষ হওয়ার ৭ বছর আগেই চাকরি থেকে অবসর নেন। পেনশনের টাকায় ধার দেনা পরিশোধ করেন। কলেজ প্রতিষ্ঠার পর থেকে কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে গৌর চন্দ্র বিশ্বাসকে সরস্বতী পূজার দিন কলেজে নিয়ে বিশেষ সম্মান দেয়া হতো। দুর্নীতির দায়ে ২০০৩ সালে অধ্যক্ষ রবীন্দ্রনাথ বাড়ৈকে আরপিটিশন বোর্ড চাকরিচ্যুত করে। ২০১০ সালে তিনি ফের অধ্যক্ষ পদে চাকরি ফিরে পান। তারপর থেকে গৌর বিশ্বাসকে সরস্বতী পূজার দিন বিশেষ সম্মান দিয়ে কলেজে বরণ ও সম্মাননা দেয়া বন্ধ করে দেন। কলেজের অধ্যক্ষ নিজেকে এখন অবৈধভাবে কলেজের প্রতিষ্ঠাতা দাবি করছেন।

কলেজের প্রতিষ্ঠাতা গৌর চন্দ্র বিশ্বাস বলেন, কলেজের পেছনে আমি আমার পেনশনের সব টাকা ব্যয় করেছি। কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে আমি এ কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে এলাকায় পরিচিত। কিন্তু হঠাৎ অবৈধভাবে মিথ্যাচার করে কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ বাড়ৈ নিজেকে কলেজের প্রতিষ্ঠাতা দাবি করছেন। এটি খুবই নিন্দানীয়। আমি এ কলেজের প্রতিষ্ঠাতা। কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে আমি স্বীকৃতি চাই। এ জন্য আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ বাড়ৈ বলেন, কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে আমি গৌর চন্দ্র বিশ্বাসকে অস্বীকার করি না। কিন্তু কলেজ প্রতিষ্ঠার সময় আমিসহ এলাকার সমাজ সেবক সিদ্ধেশ্বর হালদার, সুভাষ চন্দ্র হাজরা, নীরোদবরণ বিশ্বাস কাজ করেছেন। সুতরাং এ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য গৌর চন্দ্র বিশ্বাসসহ আমরা ৫ জন। এ কলেজ গৌর চন্দ্র বিশ্বাস একা প্রতিষ্ঠা করেননি। আমিও প্রতিষ্ঠাতা সদস্য। এ কারণে আমি নিজেকে কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হিসেবে পরিচয় দিচ্ছি।

আরও পড়ুন :

পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, ভয় করিনি: প্রধানমন্ত্রী
১২ ডিসেম্বর কোটালীপাড়া থেকে আ.লীগের নির্বাচনী প্রচারণা শুরু
হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন মারা গেছেন
ফেসবুকের সঙ্গে দ্বন্দ্বে হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠাতার পদত্যাগ!