ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইজতেমা ময়দান প্রশাসনের নিয়ন্ত্রণে, ফিরে যাচ্ছেন আহতরা

স্টাফ রিপোর্টার গাজীপুর

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৮, ১১:৫৭ এএম
ছবি সংগৃহীত

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার পর ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। সংঘর্ষের ঘটনায় আহতদের বেশির ভাগ হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছেন। পুরো ইজতেমা এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। তবে ইজতেমা ফটকে আগত মুসুল্লিদের দাবি, সংঘর্ষের পর দুইজন ছাত্র নিখোঁজ রয়েছেন।

পুলিশ জানায়, গতকালে ইজতেমা ময়দানে আধিপত্য ও নেতৃত্বের কোন্দলসহ দেওবন্দ ও কওমী মাদ্রাসাপন্থী দুই গ্রুপের সংঘর্ষের পর একজন মুসুল্লি মারা যান, আহত হন দুই শতাধিক। এরপর বিকেলে পুরো ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নেয় পুলিশ ও স্থানীয় প্রশাসন। মাইকিং করে মুসুল্লিদের সেখান থেকে বের করে দেয়া হয়। তবে তাড়াহুড়ো করে যেসব মুসুল্লি বেডিংপত্র ফেলে ইজতেমা ময়দান ত্যাগ করেছেন আজ তাদের পরিচয় নিশ্চিতের মাধ্যমে মালামাল ফেরত দেয়া হবে। অন্য কোনও মুসুল্লিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ময়দানে অবস্থান করতে দেয়া হবে না।

এছাড়া দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এখনো কোনও মামলা হয়নি। তবে পুরো ঘটনা পুলিশের নজদারিতে রয়েছে এবং বাহিনীটি সেটি তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ।

গেইটে অপেক্ষমাণ মুসুল্লিদের দাবি, তাদের বেডিংপত্র ফেরত নিতে এবং নিখোঁজ দুই ছাত্রের সন্ধান পেতে তারা ইজতেমা ময়দানে এসেছেন। পুলিশের অনুমতি পেলে তারা মালপত্র নিয়ে যাবেন।

এদিকে, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি রোগীদের বেশির ভাগ রাতেই চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন। উন্নত চিকিৎসার জন্য ৩৫ জন রোগীকে ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহত ইসমাইল হোসেন মণ্ডলের মরদেহ রাখা হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।

ইজতেমা সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ইজতেমা ময়দানে অবস্থান নিয়ে ছিল মাওলানা জুবায়ের গ্রুপের অনুসারীরা। অন্যদিকে ভিতরে প্রবেশের চেষ্টা করেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। শনিবার সকাল ছয়টা থেকেই সাদ গ্রুপের অনুসারীরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। এসময় ভেতরে প্রবেশে বাঁধা পেয়ে হাজার হাজার সাদ অনুসারী ইজতেমা ময়দানের প্রত্যেকটি প্রবেশ পথে অবস্থান নেয়।

দুপুর সাড়ে ১১টার দিকে সাদপন্থীরা লাঠিসোটা নিয়ে ভেতরে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। এসময় ময়দানের ভেতর বেশ কিছু মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এতে পুরো ইজতেমা ময়দান রণক্ষেত্রে পরিণত হয়।

আরও পড়ুন :

এসএস/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
৬ দফা দাবি দিয়েছে তাবলীগের জুবায়েরপন্থী গ্রুপ
যে কারণে তাবলিগের দুই গ্রুপের দ্বন্দ্ব
নির্বাচনের আগে জমায়েত নয়, প্রশাসনের আওতায় ইজতেমা ময়দান: স্বরাষ্ট্রমন্ত্রী
আজ পবিত্র হজ, আরাফাত ময়দানে হাজিদের উপস্থিতি