ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

অপহরণের ভয়ে ভৈরবে পরীক্ষায় অংশ নিতে পারেনি দুই শিক্ষার্থী

ভৈরব প্রতিনিধি, কিশোরগঞ্জ

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৮, ০৮:০১ পিএম

কিশোরগঞ্জে বখাটেদের উৎপাত ও অপহরণের ভয়ে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি নবম শ্রেণির দুই শিক্ষার্থী। ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। দুই শিক্ষার্থী স্থানীয় কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী।

জানা গেছে, প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাওয়া-আসা করে নবম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীরা। এ সুযোগে এলাকার কিছু বখাটে যুবক রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের অশ্লীল ও আপত্তিকর ভাষায় উত্ত্যক্ত করে। বখাটেরা এলাকার প্রভাবশালী ব্যক্তিদের ছেলে হওয়ায় কেউ তাদের কিছু বলার সাহস পায় না।

গত ২ ডিসেম্বর নবম শ্রেণির দুই শিক্ষার্থী আশামনি ও পাপিয়া বার্ষিক পরীক্ষা শেষে বিকেল ৪টার দিকে বাড়ি যাওয়ার পথে গতিরোধ করে বখাটে তিন যুবক। তারা মোটরসাইকেলযোগে এসে আশামনি ও পাপিয়াকে উত্ত্যক্ত করে। এসময় পাপিয়ার চাচা আফতাব উদ্দিন প্রতিবাদ করলে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে এলাকাবাসী উত্তেজিত হলে তারা ফিরে যায়। এর ঘণ্টাখানেক পর বখাটেরা দলবেঁধে হামলা করতে এলে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায়।

পরে এসব বিষয় আশামনির বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানান। প্রধান শিক্ষক বিষয়টি মীমাংসা করতে তাদেরকে বিদ্যালয়ে আসতে বলেন। কথা মতো বিদ্যালয়ে বিষয়টি অবগত করে ফেরার পথে বখাটেরা ফের দল বেঁধে তাদের উপর হামলা করে। এতে আশামনির বাবা আল আমিন মিয়া, দাদা গোলাপ মিয়া, আসকর আলী, ফজলুল হক, বাবুল মিয়া ও আলমগীর হোসেন আহত হন। আহতদের এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আল আমিন ও গোলাপ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় ও বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

আশামনির বাবা আহত আল আমিন মিয়া জানান, বেশকিছু দিন ধরে আমার মেয়ে ও তার বান্ধবীকে স্কুলে আসা-যাওয়ার পথে ডিস্টার্ব করছে। গতকালও পরীক্ষা দিয়ে আমার মেয়ে ও তার বান্ধবী বাড়িতে ফেরার পথে আব্দুল লতিফের বখাটে ছেলে এনামুল ও ছয়েদ মিয়ার বখাটে ছেলে ইয়াছিনসহ আরও কয়েকজন মিলে ইভটিজিং করে। এ ঘটনার প্রতিবাদ করায় এ নিয়ে একজনের সাথে বাকবিতণ্ডা হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলে, প্রধান শিক্ষক আমাকে বাড়ির কয়েকজন মুরুব্বিসহ বিদ্যালয়ে যেতে বলেন। আমরা তাদের কথামতো বিদ্যালয়ের কমিটিসহ প্রধান শিক্ষককে এসব বিষয় অবগত করি। এসময় আমার মেয়ে বাকি পরীক্ষাগুলো দিতে পারবে বলে তারা আশ্বাস দেন। পরে বাড়ি ফেরার পথে আমাদের উপর বখাটেরা অতর্কিত হামলা চালায়। এরপর আমার মেয়ে ও তার বান্ধবী বখাটেদের উৎপাত ও অপহরণের ভয়ে পরীক্ষা দিতে পারেনি। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী জানান, ইভটিজিংয়ের ঘটনাটি ফোনে জানতে পেরে বিদ্যালয় কমিটিকে জানাই। পরে তাদেরকে রাত ৮টায় আসতে বলি। এ সময় তাদের মুখ থেকে সবকিছু শুনেছি। বাড়ি ফেরার পথে তাদেরকে কে বা কারা হামলা করেছে।

তিনি আরও বলেন, আজকে আশামনি ও পাপিয়া পরীক্ষা দিতে আসেনি। তবে, বাকি পরীক্ষাগুলো যেন দিতে পারে সে বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি ও বখাটেদের আত্মীয়দের জানানো হয়েছে, তাদেরকে যেন সতর্ক করা হয়। তারপরও যদি তারা সতর্ক না হয়, তাহলে বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে।

এ বিষয়ে কালিকাপ্রসাদ ইউনিয়ের চেয়ারম্যান মো. ফারুক মিয়া জানান, গতকাল আমার চাচা মারা যাওয়ায় আমি দিনভর ব্যস্ত ছিলাম। ফোনের মাধ্যমে খবর পেলেও কোনও ব্যবস্থা নিতে পারিনি। আমি এলাকাবাসীর সহায়তা নিয়ে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করবো।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন জানান, অভিযোগ পেয়েছি। শিগগিরই বখাটেদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। একই সাথে দুই শিক্ষার্থী যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান জানান, এ বিষয়ে আমার কাছে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
হিজাব পরায় ভারতে পরীক্ষা দিতে পারলো না শিক্ষার্থী
জনসন পাউডারে ক্যান্সারের উপাদান আছে কিনা পরীক্ষা করবে বাংলাদেশ
বখাটেদের ধারালো অস্ত্রের আঘাতে এসএসসি পরীক্ষার্থী গুরুতর জখম
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু আজ