
রাজধানীর শ্যামলীতে পিকআপ ভ্যানের চাপায় দু’জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন সাকিবুর ইসলাম ও তায়েব।
বৃহস্পতিবার রাত ১১ টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউটার্ন করার সময় একটি পিকআপ ভ্যান তাদের উপর তুলে দেয় এবং ঘটনাস্থলেই তায়েব নামের একজন মারা যান। পরে সাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে ডাক্তারা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । এছাড়া ঘাতক ট্রাক ও এর চালককে আটক করে থানায় রাখা হয়েছে বলে জানান শেরে বাংলা নগর থানা পুলিশ।
জিএ/জেএইচ



