
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে দুইজনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আটককৃত একজন সাইয়িদ ইকরাম শাফী (৪৮) যিনি নিজেকে দৈনিক দিনকাল পত্রিকার সহ-সম্পাদক ছিলেন বলে দাবি করেছেন। আরেকজন আজাদ কামাল নিশান (২০)।
শুক্রবার সকালে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ চাকমা।
সন্তোষ চাকমা বলেন, কুমিরা মাজার গেট এলাকায় আহমদিয়া এন্টারপ্রাইজ নামে একটি দোকান চালান তারা। ওই দোকানের কম্পিউটার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সদস্যদের নিয়ে নানা ধরনের কটূক্তি করে ফেইসবুকে পোস্ট করতেন তারা।
আরও পড়ুন :
আরএস/পি



