ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নোবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের স্মৃতি রক্ষার দাবি

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৮, ১০:০১ পিএম

বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব বীরশ্রেষ্ঠ। একাত্তরে মহান স্বাধীনতাযুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে অসীম সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী সাতজন বীর মুক্তিযোদ্ধাকে স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হয়। তাদের একজন মোহাম্মদ রুহুল আমিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর গানবোট ‘পলাশ’ বাঁচানোর চেষ্টায় শহীদ হন তিনি।

১৯৩৫ সালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বাঘপাঁচড়া গ্রামে জন্মগ্রহণ করেন রুহুল আমিন। তার বাবা আজহার পাটোয়ারী ও মা জুলেখা খাতুন। পড়াশোনা শেষে জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন তৎকালীন পাকিস্তান নৌবাহিনীতে।

মুক্তিযুদ্ধের সময় রুহুল আমিনের কর্মস্থল ছিল চট্টগ্রাম। দেশের টানে, দেশকে শত্রুমুক্ত করতে নৌঘাঁটি থেকে বেড়িয়ে পড়েন তিনি৷ যোগদান করেন মুক্তিযুদ্ধে। অংশ নেন জল ও স্থলযুদ্ধের বিভিন্ন অভিযানে৷ পরবর্তীতে বিভিন্ন সেক্টর ও সাব-সেক্টর থেকে নৌবাহিনীর সদস্যদের একত্রিত করে গঠন করা হয় বাংলাদেশ নৌবাহিনী। এসময় নৌবাহিনীর গানবোট ‘পলাশ’র প্রধান ইঞ্জিনরুমে আর্টিফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ রুহুল আমিন। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর শহীদ হন।

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নোয়াখালীর সন্তান অথচ নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্মৃতি রক্ষার্থে তার নামে নেই কোনও হল, ভাস্কর্য ও স্থাপনা। প্রতিষ্ঠার ১৪ বছরে পার করতে যাওয়া এ বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হয়। অথচ অনেক শিক্ষার্থীই জানেন না নোয়াখালীতে একজন বীরশ্রেষ্ঠ আছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় দুটি নির্মাণাধীন হলসহ পাঁচটি আবাসিক হল থাকলেও কোনোটির নামকরণেই ঠাঁই পায়নি এই বীরশ্রেষ্ঠের নাম।

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র সালমান হৃদয় বলেন, যিনি নিজের জীবন বিলিয়ে দিয়ে গেছেন দেশের জন্য, মাতৃভূমির জন্য অথচ তার নিজ জেলায় অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে তার নামে কোনও স্থাপনা নেই।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোমিনুল হক আরটিভি অনলাইনকে জানান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন শুধু নোয়াখালী জেলার নয়, গোটা জাতির। তার নাম বিশ্ববিদ্যালয়ে না থাকাটা আসলেই লজ্জার ও দুঃখজনক। তার নামে স্থাপনার নামকরণের প্রস্তাব কয়েকবার উঠেছিল।

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবারের সাথে কথা হলে তার দৌহিত্র সোহেল চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়টির নামই বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এর নামে হবার কথা ছিল। কিন্তু তখনকার রাজনৈতিক ফ্যাসাদে তা আর হয়নি। এ নিয়ে আমাদের কোনও আফসোস নেই। আজ হোক আর পঞ্চাশ বছর পর হোক, জাতি ঠিকই এই নামগুলো খুঁজে নেবে। তাদের নিজেদের পরিচয়ের জন্য, নিজের ইতিহাসের জন্য।

নোবিপ্রবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিশ্ববিদ্যালয়ে তার নামে ন্যূনতম হলেও অবশ্যই একটি হল থাকা উচিত। আমরা যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো দেখি, সেখানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের নামেই সব হলগুলোর নামকরণ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নানা অঙ্গ সংগঠনের দীর্ঘদিনের দাবি, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের স্মৃতি রক্ষার্থে তার নামে হলের নামকরণ, স্মৃতিস্তম্ভ কিংবা ভাস্কর্য করার উদ্যোগ গ্রহণ করেন জাতির এই শ্রেষ্ঠ সন্তানের নামানুসারে।

আরএস/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
নোয়াখালীতে ভোটকেন্দ্রে গুলিতে আনসার সদস্য নিহত
নোয়াখালীর এক কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত
‘লাডি লন একশ লাডি’: জয়নুল আবদিনের নাশকতার ফোনালাপ ফাঁস (অডিও)
নোয়াখালীতে বিএনপির মিছিলে হামলার অভিযোগ মওদুদের