
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীর্ক্ষাথীসহ তিনজন নিহত হয়েছে।
আজ (রোববার) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদাবাদ এলাকায় মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সদর উপজেলার পাঠান কান্দি গ্রামের আবু বক্করের পুত্র এসএসসি পরীক্ষার্থী লিমন, মারিয়া গ্রামের হেলাল উদ্দিনের পুত্র সৈকত নিহত হয়। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী মারিয়া ইউনিয়নের বাবুল মিয়ার পুত্র শুভ হাসপাতালে নেয়ার পর মারা যায়।
ঘটনাস্থলে উপস্থিত কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আ. সাত্তার আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেএইচ



