
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাস-মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাকুটিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের নাম গেছে। তারা হলেন ঝুনকাইল নয়াপাড়া গ্রামের মৃত আজিজের ছেলে মাহেন্দ্র ড্রাইভার শামছুল হক (৫২) ও বিয়ারা গ্রামের ইফনুছ আলীর ছেলে রেজাউল করিম শ্যামল(৩২)।
আহতরা হল, ঘাটাইল উপজেলার রিনা বেগম তার স্বামী মনির হোসেন, রহিমা বেগম (৪২) তার স্বামী জয়নাল আবেদিন, চায়না (৩৮) ও আফজাল হোসেন (২১)।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুল হক আরটিভি অনলাইনকে জানান, সোমবার সকাল ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাকুটিয়া এলাকায় বাস-মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ঘাতক নিউজ সোলার পরিবহনের বাসটি আটক করেছে পুলিশ।
জেবি



