ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

খাল ভরাটে জলাবদ্ধতায় তিন হাজার পরিবার

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৪ পিএম

শরীয়তপুর শহরের পানি নিষ্কাশনের একমাত্র খালটি প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে ভরাট করেছে। ফলে প্রায় ১০ বছর যাবত পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের চর পালং এলাকার প্রায় চারশ বিঘা ফসলি জমি পানির নিচে ডুবে আছে। এতে কমপক্ষে তিন হাজার পরিবার জলাবদ্ধতার শিকার হয়েছে।

চরপালং এলাকার ইদ্রিস মাদবর ও মোসলেম মিয়া বলেন, শরীয়তপুর পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হলেও তৃতীয় শ্রেণির কোনও সুযোগ-সুবিধা পায়নি এই এলাকার মানুষ। বিশেষ করে শরীয়তপুর পৌর শহরের পানি নিষ্কাশনের জন্য ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পাশ দিয়ে প্রবাহিত একমাত্র শরীয়তপুর-কোটাপাড়া খালটি প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে বড় বড় ইমারত তৈরি করেছে। ফলে পৌরসভার তিন নম্বর ওয়ার্ড এলাকার পানি নামতে পারছে না। কোটাপাড়া থেকে রাজগঞ্জ পর্যন্ত চরপালং এলাকায় প্রায় চারশ’ বিঘা ফসলি জমি প্রায় ১০ বছর ধরে পানির নিচে ডুবে আছে। ১২ মাস পানির নিচে ডুবে থাকার কারণে কৃষকেরা চাষাবাদ করতে পারছেন না। ওই এলাকার প্রায় তিন হাজার পরিবার জলাবদ্ধতার শিকার হয়ে যেকোনো ধরনের নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তারা মানবেতর জীবন-যাপন করছেন। শুকনো মৌসুমেও তাদের নৌকা দিয়ে বাড়ি থেকে শহরে আসতে হচ্ছে। এলকাবাসীর অভিযোগ প্রতি বছর দফায় দফায় পৌরকর বাড়লেও পৌরসভার কোনও সুযোগ-সুবিধা বাড়ছে না। পৌর কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেয়ার পরেও তারা কার্যকরী কোনও পদক্ষেপ নিচ্ছে না। তাদের দাবি এ এলাকার জলাবদ্ধতা দূর করতে দ্রুত পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণের ব্যবস্থা করা হোক। অন্যতায় কৃষকের দুরবস্থা শেষ হবে না।

শরীয়তপুর পৌরসভার চরপালং এলাকার তিন নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী আমেনা বেগম বলেন, ১০-১২ বছর ধরে চর পালং এলাকায় জলাবদ্ধাতা সৃষ্টি হয়েছে। শুকনো মৌসুমেও আমাদের পানি দিয়ে যাতায়াত করতে হয়। পৌরসভা নির্বাচনের আগে প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পরে তা আর রাখে না। আমরা এখন অসহায়।

চরপালং এলাকার ইসহাক মাদবর বলেন, আমাদের এলাকায় জলাবদ্ধতা দীর্ঘদিনের। এ জলাবদ্ধতা দূর করতে কোনও পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ফলে এ এলাকার বাসিন্দারা চরম কষ্টের মধ্যে বসবাস করছে। জরুরি ভিত্তিতে একটি ড্রেন নির্মাণ করার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল আরটিভি অনলাইনকে বলেন, তিন নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা। এ কারণে কৃষকেরা জমিতে ফসল করতে পারে না। এ জলবদ্ধতা দূর করার জন্য প্রাথমিক পর্যায়ে ছোট ড্রেন করে পালং খালে পানি নামানো ব্যবস্থা করব। এরপরে স্থায়ীভাবে জলাবদ্ধতা দূরীকরণের জন্য পদক্ষেপ নেব।

জেবি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত
অ্যামনেস্টি: নাইজেরিয়ায় তিন বছরে কৃষক-পশুপালকদের সংঘর্ষে নিহত ৩,৬০০
মিয়ানমারে কারাবন্দি রয়টার্সের দুই সাংবাদিককে মুক্তির দাবি পরিবারের
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চার পদে নিয়োগ