
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষার্থে কুমিল্লা ও চাঁদপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিজিবি সদস্যরা মাঠে নেমেছেন।
১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুমিল্লার ১১টি ও চাঁদপুরের ৬টি সংসদীয় আসনে সকাল থেকে বিজিবি মোতায়েন শুরু করা হয়েছে।
তবে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সে সম্পর্কে পরে জানানো হবে বলে তিনি জানান।
এসএস



