
মাদারীপুরের কালকিনি উপজেলার কাজীবাকাই ইউপি আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় রাতের আঁধারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাতে কে বা কারা ওই কার্যালয় আগুন লাগিয়ে দেয় তা জানা যায়নি। এ আগুনে পাশের আরেকটি ওষুধের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এতে করে প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে। ওই দুটি ঘরের মালিক কাজীবাকাই ইফপির দক্ষিণ মাইজপাড়া গ্রামের হারুন মোল্লা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাতের বেলায় ওই দোকানে কেউ থাকে না। এ না থাকার সুযোগে কে বা করা আগুন লাগিয়ে দেয় তা জানা যায়নি। আগুনের লেলিহান শিখা দেখে এলাকার মানুষ এসে আগুন নেভানোর চেষ্টা চালাল। ততক্ষণে আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক হারুন বলেন, স্থানীয় মানুষের ডাক চিৎকার শুনে আমরা এসে দেখি পুড়ে সব শেষ। উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহজালাল হাওলাদার বলেন, বিষয়টি আসলে দুঃখজনক। উপজেলার ডাসার থানার ওসি গোলাম কিবরিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেবি



