
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রবিরোধী উসকানিমূলক অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য গুজব আকারে ছড়িয়ে ডিজিটাল সিকিউরিটি আইনে অপরাধ করায় রাজধানীর শের ই বাংলা নগর থানাধীন শ্যামলী থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ওয়াহেদুন নবী (৪৭), আরাফাত হাকিম (ছদ্মনাম-অপু ও তারুণ্য তামাদি) ৩৮, এবং মোহাম্মদ জাবিদ (৪৫)।
তারা বিভিন্ন নাশকতামূলক পরিকল্পনা এবং উসকানিমূলক কাজ করার জন্য তাদের বিরুদ্ধে তিনটি থানায় ডিজিটাল সিকিউরিটি আইন ও আইসিটি অ্যাক্ট এ দুইটি মামলা করা হয়েছে।
আরসি/জেবি



