
নোয়াখালী-২ আসনের আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী আলহাজ মোরশেদ আলমের স্ত্রী বিলকিস নাহার স্বামীর জন্য নৌকা প্রতীকে ভোট চাইলেন। আজ বুধবার দুপুরে মোরশেদ আলমের নির্বাচনী এলাকা সোনাইমুড়ীর অমোনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামে জনসংযোগ করে বিলকিস নাহার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য নৌকাকে জয়ী করতে ভোটারদের আহ্বান জানান।
এসময় তিনি ভোটারদের ঘরে ঘরে গিয়ে গত পাঁচ বছরে মোরশেদ আলমের উন্নয়নের কর্মকাণ্ডগুলো তুলে ধরেন। ওয়াসেকপুরে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে সংক্ষিপ্ত বক্তব্যও দেন বিলকিস নাহার। নৌকাকে জয়ী করতে ৩০ ডিসেম্বর সকাল থেকেই ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।
বিলকিস নাহার বলেন, সেনবাগ এবং সোনাইমুড়ীর তিনটি ইউনিয়নে নৌকার পক্ষে যে জোয়ার ওঠেছে তাতে তাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
আরএস/এমকে



