
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনের দুর্গম ১৮টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে করে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও লোকবল।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি সার্কিট হাউজ হেলিপ্যাড থেকে প্রথম পর্যায়ে ছয়টি কেন্দ্রে হেলিকপ্টারে এ সরঞ্জাম পাঠানো হয়েছে।
১৮টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রের সরঞ্জাম যাচ্ছে রাঙামাটি সদর থেকে।যার মধ্যে আজ ছয়টি কেন্দ্রে এবং শুক্রবার যাবে সাতটি কেন্দ্রে। অন্যদিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে পাঁচটি কেন্দ্রে ভোটের সরঞ্জাম ও লোকবল হেলিকপ্টারে পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।
জেবি



