ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

হিন্দু বাড়িতে আগুন দেয়ার ঘটনা কলঙ্কজনক: র‌্যাব মহাপরিচালক

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৮ পিএম

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, এ দেশটা সবার। ১৯৭১ সালে সব সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এ দেশটাকে রক্ত দিয়ে স্বাধীন করেছে। দেশটাকে আমরা সামনে নিয়ে যাচ্ছি এ সরকারের নেতৃত্বে, সেটাও কিন্তু সবাই মিলেমিশে করে যাচ্ছি।কিন্তু ভোটের মৌসুমে ঠাকুরগাঁওয়ে হিন্দু বাড়িতে আগুন দেয়ার ঘটনা জাতির জন্য কলঙ্কজনক।

শুক্রবার বেলা ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর সিঙ্গীয়া গ্রামে আগুনে পুড়ে যাওয়া পরিবারের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তরের পর সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভোটের ডামাডোলের মধ্যে গত ২১ ডিসেম্বর কৃষ্ণ ঘোষের বাড়িতে আগুন দেওয়া হলে আটটি ঘর, ৬০ মণ ধান ও আসবাবপত্র পুড়ে যায়, মৃত্যু হয় সাতটি ছাগলের।

ওই ঘটনায় জগন্নাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান লিটনসহ দশ জনের নামে সদর থানায় মামলা করেন কৃষ্ণ ঘোষ।

বেনজীর বলেন, নির্বাচন এলেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যারা হামলা করে, তারা জাতির জন্য কলঙ্ক।

এ ধরনের হামলার জন্য যারা দায়ী, তাদের খুঁজে বের করে আইনের মুখোমুখি করার জন্য সবার সহযোগিতা চান র‌্যাব প্রধান।

বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর পুননির্মাণ করে দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, আগে যে বাড়িঘর ছিল, ‘তার চেয়েও ভালো’ বাড়িঘর তারা করে দিয়েছেন।

ধর্মীয় ‘সংখ্যালঘু’ সম্প্রদায়ের সঙ্গে সরকার ও রাষ্ট্র রয়েছে মন্তব্য করে তিনি বলেন, তারা যেন এ দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বসবাস করতে পারে; ক্রিমিনাল যারা, তারা অপরাধ করতে পারে; কিন্তু এতে সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থার সংকট যেন তৈরি না হয়, কারও মধ্যে কোনও ভীতির পরিবেশ যেন তৈরি না হয়, সেটাই মূলত আমরা চেয়েছি।

ঠাকুরগাঁও সদর উপজেলার সিংগিয়া সাহাপাড়া গ্রামের একটি হিন্দু বাড়িতে শুক্রবার ভোরে আগুন দেয়া হয়। আগুনে ওই বাড়ির আটটি ঘর, ৬০ মণ ধান ও আসবাবপত্র পুড়ে যায়, মৃত্যু হয় সাতটি ছাগলের।

বেনজীর বলেন, কৃষ্ণ ঘোষের বাড়িতে আগুন দেয়ার ওই ঘটনার পর এলাকায় র‌্যাবের একটি ক্যাম্প করা হয়েছে। সারাদেশে ধর্মীয় সংঘ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য র‌্যাব সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি ৩০ ডিসেম্বর দেশের মানুষ যাতে ‘শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে’ ভোট দিতে পারে, সেজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেবি/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
নৌকার প্রচারণার সাত মোটরসাইকেল পোড়ালো বিএনপি কর্মীরা
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন
পুরানা পল্টনের জামান টাওয়ারে আগুন
ভারতে বহুতল ভবনে আগুন, নিহত ৫