
মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, শিবালয়ের আরিচা থেকে পাবনার কাজিরহাটে যাত্রী নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, স্পিডবোট দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। এ ঘটনায় এখনো আরও তিন জন নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চলছে।
আরও পড়ুন :
এসএস



