
ফেনী সদরের ফিজিকাল মোড় এলাকা থেকে ৩৬টি পেট্রলবোমা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব। র্যাবের দাবি, নাশকতার জন্য এই পেট্রলবোমাগুলো রাখা হয়।
রোববার দিনগত রাতে পেট্রলবোমাগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম সোমবার আজ সকালে আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
শাফায়াত জামিল জানান, নির্বাচন পরবর্তী নাশকতার জন্য এ ৩৬টি পেট্রলবোমা রাখা হয়েছিল। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আরএস/এসএস



