
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রত্নাদীঘি এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত ৪ জন।
শনিবার ভোর ৬টার দিকে ঢাকা-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবলু এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
ওয়াই/এসজেড




