
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার চলাচল সীমিত করেছে। এতে চরম বিপাকে পড়েছে বরিশালের হিজড়া সম্প্রদায়। এ অবস্থায় জেলা প্রশাসক নগরীর বান্দ রোডস্থ অফিসার্স ক্লাব চত্বরে ৫০ জন হিজড়াকে ২০ দিনের খাদ্য সামগ্রী দিয়েছেন।
আজ বুধবার তাদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এদিকে, র্যাব-৮ এর পক্ষ থেকে বরিশালের বিভিন্ন স্থানে দুঃস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় র্যাবের উপ-অধিনায়ক মেজর মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, মেডিকেল অফিসার মেজর মো. খালেদ মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বরিশাল নগরী ও জেলার ১০টি উপজেলায় বিদেশফেরত ৬৮১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্থানীয় প্রশাসন। এদের মধ্যে ৩৩৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ৩৪৮ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
এজে




