
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বাবা আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (১ জুন) বাদ আসর নামাজে জানাজা শেষে তাকে কাপাসিয়ার তাঁরাগঞ্জ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে জানাজার নামাজ স্থানীয় তাঁরাগঞ্জ এইচ এম স্কুল অ্যান্ড কলেজের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা পড়ান স্থানীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মোবারক হোসেন।
আজ সকাল ৯টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি আশরাফুল আলম খোকনের বাবা মো. আনোয়ার হোসেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
মো. আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়।
এসএস




