
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে যশোরের ঝিকরগাছায় ফারুক হোসেন নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার বোধখানা গ্রামের কিতার আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গতকাল বিকেল পাঁচটায় খুলনা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি হন ফারুক হোসেন। ওই রাতেই ফারুক হোসেনের মৃত্যু হয়।
মৃত ফারুক হোসেনকে সকালে ঝিকরগাছার বোধখানা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জেবি




