
চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে আরও চারজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৪ জনে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন, মতলব উত্তরের কিশোর জামান (১২), হাজীগঞ্জের আব্দুল মমিন (৫৮), আব্দুল লতিফ (৭৫) ও আবুল বাসার (৬৫)।
সোমবার (১৫ জুন) চাঁদপুর সিভিল সার্জন সাখাওয়াত উল্ল্যাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে ৯১ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫২ জনের রিপোর্ট পজিটিভ এবং বাকী ৩৯ জনের রিপোর্ট নেগেটিভ। নতুন আক্রান্ত ৫২ জনের মধ্যে চাঁদপুর সদরে পাঁচজন, হাইমচরে আটজন, হাজীগঞ্জে নয়জন, শাহরাস্তি ১৫ জন, ফরিদগঞ্জে পাঁচজন, মতলব দক্ষিণে চারজন ও মতলব উত্তর উপজেলায় ছয়জন। নতুন করোনা আক্রান্তদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, আর মারা যাওয়া ব্যক্তিদের স্বাস্থ্য বিধি মেনে দাফন সম্পন্ন করা হয়েছে।
প্রসঙ্গত, এ পর্যন্ত ৪৬৪ করোনা আক্রান্তের মধ্যে ১০৫ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৩৮ জন।
এজে




