
জয়পুরহাটে ব্যাটারিচালিত দুই অটোর মুখোমুখি সংঘর্ষে ফারজানা (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলার গুয়াবাড়িঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারজানা সদর উপজেলার আমদই দণ্ডপানী এলাকার ফুল মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, ফারজানা স্বামীর বাড়ি সদর উপজেলার হারাইল এলাকা থেকে আমদই দণ্ডপানি বাবার বাড়ি যাওয়ার পথে গুয়াবাড়িঘাট এলাকা দুটি ব্যাটারিচালিত আটোর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ফারজানা মারা যান। সঙ্গে থাকা অন্য চারজন যাত্রী আহত হন।
এ ব্যাপারে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার খাঁন জানান, গুয়াবাড়ি এলাকায় দুটি ব্যাটারিচালিত অটোর সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে।
জেবি




