
রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চলিয়ে শাকিল খান ও মো. যুবাইদ হাসান রচি নামের দুজন অনলাইন জুয়াড়িকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি)।
সোমবার দুজনকে গ্রেপ্তার করার সময় তাদের কাছ থেকে ০২ টি ল্যাপটপ, ০৮টি মোবাইল ফোন, ২১ টি সিম কার্ড ও ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা একটি সংঘবদ্ধ দেশি ও বিদেশি প্রতারক চক্রের সদস্য বলে জানান ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম মুকুল।
তিনি বলেন, কিছুদিন ধরে প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা জানতে পারি যে, একটি সংঘবদ্ধ দেশি ও বিদেশি প্রতারক চক্র Binany নামক ক্যাসিনো প্লাটফর্ম এর মাধ্যমে Binanys, profi Iq, Binany Go App সহ আরও কিছু প্রতারণামূলক এ্যাপস এর মাধ্যমে অনলাইনে জুয়া ব্যবসা পরিচালনা করে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছে।
এই কর্মকর্তা আরও বলেন, এ সম্পর্কিত প্রচারণার জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করতেন। তারা বিকাশ ও নগদ এজেন্ট নম্বর এর মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নিকট প্রায় ১৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
এই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ মামলা করেছে। উপকমিশনার আবদুল আহাদ বলেন, জুয়াড়িদের সংখ্যা কত সে বিষয়ে খোঁজখবর করা হচ্ছে।
এসএ/ এমকে




