রাজধানী ঢাকাকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করেছে সরকার। চূড়ান্ত করা ড্যাপ এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে। সরকার প্রধানের অনুমতি পেলে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।
সচিবালয়ে বৃহস্পতিবার ড্যাপ পর্যালোচনা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এটি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আজ ড্যাপ চূড়ান্ত করা হয়েছে। ড্যাপে কেউ ক্ষতিগ্রস্ত হলে বা কারও ওপর অবিচার করা হয়েছে বলে মনে করলে সেসব সংশোধন করা হবে। কোনও পক্ষের ক্ষতি করার জন্য ড্যাপ পাস করা হচ্ছে না। ড্যাপ চূড়ান্ত হওয়ায় এখন এটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে ড্যাপের গেজেট প্রকাশ করা হবে।’
ড্যাপের খসড়া অনুযায়ী রাজধানীর প্রায় ৯৪ হাজার ৫৮ দশমিক ৪২ হেক্টর জমি নগর এলাকা হিসেবে প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে আবাসিক এলাকা হিসেবে ১৯ হাজার ৪৫৭ দশমিক ৬৭ একর, আবাসিক প্রধান মিশ্র ব্যবহার এলাকা এক লাখ ২৩ হাজার ৯৩১ দশমিক নয় একর এবং আবাসিক-বাণিজ্যিক মিশ্র ব্যবহার এলাকা হিসেবে এক হাজার ৭৭৮ দশমিক ৯৩ একর চিহ্নিত করা হয়েছে।
পি
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল
আয়কর রিটার্ন দাখিলের সময় আবারও বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ দপ্তর বিভাগ থেকে জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় ২০২১-২২ কর বর্ষের জন্য ব্যক্তি, শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ২ জানুয়ারি ২০২২। জরিমানা পরিহারের লক্ষ্যে ২ জানুয়ারির মধ্যে আয়কর রিটার্ন দাখিল করুন।
এর আগে গত ৩০ নভেম্বর এক প্রজ্ঞাপনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ায় রাজস্ব বোর্ড।
এসএস/এসকে
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ / বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন
নতুন বছরের প্রথম দিনেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন।
ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আইটিডব্লিউ বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মিরপুরে ওয়ালটন কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষর কালীন উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম এবং আইটিডব্লিউ বাংলাদেশের প্রতিনিধি ওমর হক।
এই চুক্তির ফলে দুই টেস্টের বাংলাদেশ- নিউজিল্যান্ড সিরিজের নাম হবে ‘ওয়ালটন টেস্ট সিরিজ’। টাইটেল স্পন্সর হিসেবে গ্রাউন্ড এবং মিডিয়া কভারেজে বাড়তি সুবিধা পাবে ওয়ালটন।
এ নিয়ে উদয় হাকিম বলেন, ‘বাংলাদেশের জন্য এটি একটি গর্বের বিষয় যে, বিদেশের মাটিতে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে স্পন্সর হচ্ছে একটি বাংলাদেশী কোম্পানি। বাংলাদেশী প্রতিষ্ঠানগুলো এখন আন্তর্জাতিক অঙ্গনে দাপটের সঙ্গে প্রাধান্য বিস্তার করছে- এটি তারই প্রমাণ।’
আগামী ১ জানুয়ারি নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি, ক্রাইস্টচার্চের হেগলি ওভালে।
এম/
ঋণ পরিশোধে বিশেষ সুবিধা বাদ
করোনার কারণে ব্যাংকের ঋণ পরিশোধে যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল সেটির মেয়াদ বাড়াচ্ছে না বাংলাদশ ব্যাংক।
এর আগে ডিসেম্বরের শেষ কর্মদিবসের মধ্যে ঋণের ২৫ শতাংশ পরিশোধ করেই খেলাপি না থাকার সুয়োগ ছিল। এই বিশেষ সুবিধার মেয়াদ আর বাড়ছে না। এখন ডিসেম্বরের মধ্যেই ঋণ পরিশোধ করতে হবে ব্যবসায়ীদের। এই সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করলে গ্রাহক খেলাপিতে পরিণত হবেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ব্যাংকের ঋণ শ্রেণিকরণ সুবিধা ২০২২ সালের জুন পর্যন্ত বাড়াতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিলেও বাংলাদেশ ব্যাংক সেদিকে নজর দেয়নি।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত ব্যাংকার্স সভায় এ সিদ্ধান্তের কথা জানান গভর্নর ফজলে কবির। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।
সম্প্রতি ব্যাংকের ঋণ শ্রেণিকরণ সুবিধা আরও ছয় মাস অর্থাৎ ২০২২ সালের জুন পর্যন্ত বাড়াতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীরের কাছে চিঠি দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
এফএ/এসকে
বাণিজ্য মেলায় যাতায়াতে নতুন রূপে পূর্বাচল সড়ক
আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলাকে কেন্দ্র করে যাতায়াতের জন্য নতুন রূপে সাজানো হয়েছে পূর্বাচল সড়ক।
পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। মেলায় যাতায়াতে পূর্বাচলের ১০ কিলোমিটার সড়ক চলাচলের জন্য উপযোগী করা হয়। দুই লেন করে দু’পাশে চার লেনে গাড়ি চলবে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
সরেজমিন দেখা যায়, কুড়িল ফ্লাইওভার থেকে বাণিজ্য মেলায় যাতায়াতের সড়কে পিচ ঢালা হয়েছে। তবে মাঝে কিছু কিছু জায়গায় সামান্য খানাখন্দ রয়েছে। বড় সমস্যা পূর্বাচল ক্লাবের সামনের সড়ক। এ সড়কে গাড়ির জটলা তৈরি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, গত বছরগুলোর চেয়ে এবার ভিন্ন আঙ্গিকে মেলা বসছে। পূর্বাচলে দূরত্বের কারণে ক্রেতা কম আসার আশঙ্কা করা হচ্ছে। তবে যাতায়াত ব্যবস্থা ভালো হলে ক্রেতার ভিড় বাড়তে পারে।
এ বিষয়ে ইপিবির সচিব ও মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, কুড়িল ফ্লাইওভারের মোড় থেকে বালুব্রিজ পর্যন্ত সড়ক নতুন রুপে তৈরি করা হয়েছে। তবে পূর্বাচল ক্লাবের দিকে একটু সমস্যা রয়েছে। সেখানে একটি আন্ডারপাস আছে যেটার কাজ চলছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, দ্রুত কাজ করে একটা আন্ডারপাস খুলে দেওয়ার। তাহলে আর সমস্যা হবে না।
এফএ/এসকে
আরও পড়ুন
এবার র্যাপ করে ‘কাঁচাবাদাম’ গান ভাইরাল (ভিডিও)
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন