
বীমা খাতে দক্ষ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে করোনা মহামারীর মধ্যে ব্যবসায়ীক সাফল্য অর্জনের পাশাপাশি ন্যাশনাল লাইফকে এগিয়ে নেওয়াসহ বহুবিধ কর্মের জন্য বেস্ট সিইও’র স্বীকৃতি পেলেন, দেশের শীর্ষতম জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।
বৃহম্পতিবার (৩০ নভেম্বর) দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের একটি হোটেলে জমকালো অনুষ্ঠানে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট কর্তৃপক্ষ বীমা খাতে ব্যবসায় অসামান্য অবদান রাখায় তৃতীয়বারের মতো, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানিকে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করে।
এ সময়, ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের হাতে "বেস্ট সিইও অব দা ইয়ার-২০২৩" অ্যাওয়ার্ডটি তুলে দেয় সামিট কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস।

দক্ষিন এশিয়ার সম্মানজনক এই অ্যাওয়ার্ড গ্রহণ করায় কোম্পানীর সিইও মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএকে অভিনন্দন জানিয়েছেন কোম্পানীর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স দেশের প্রথম জীবন বীমা কোম্পানি ও বেসরকারী খাতে বীমা ব্যবসায় পথিকৃত। চলতি বছরে কোম্পানীটি বীমা খাতে অবদান রাখায় বীমা দিবসে জাতীয় পুরস্কার, এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড, আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড, আইসিএমএবি গোল্ড অ্যাওয়ার্ড, আইসিএবি অ্যাওয়ার্ড, কমনওয়েলথ অ্যাওয়ার্ড ও ৪র্থ আইসিসি ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০২৩ অর্জন করে।
কোম্পানী সংশ্লিষ্টরা বলেছেন সিইও মো. কাজিম উদ্দিনের বিচক্ষণ নেতৃত্বে ভালো ব্যবসা করার পাশাপাশি শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে সক্ষম হয়েছে ন্যাশনাল লাইফ। এসব পুরস্কার কোম্পানীর সামগ্রিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।




