
সাধ্যের মধ্যে সাশ্রয়ী দামে বিশ্বমানের ইলেক্ট্রনিক্স পণ্য পৌঁছে দিতে আমেরিকান ব্র্যান্ড লিনেক্স এর ৭৯তম এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন করা হয়েছে কক্সবাজারের টেকনাফে।
আজ শুক্রবার টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নূরুল বাশার এক্সক্লুসিভ এই শো-রুমটি উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার গোলাম শাহরিয়ার কবীর, সিনিয়র আর এস এম মো. রায়হান উদ্দীন চৌধুরী এবং জয়নাব ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী নূর মোহাম্মদ।
লিনেক্স এর শো-রুমে পাওয়া যাবে এনার্জি সেভিং রেফ্রিজারেটর, স্মার্ট এলইডি টিভি, ইকো ফ্রেন্ডলি এয়ার কন্ডিশনার, অটোমেটিক ওয়াশিং মেশিনসহ লিনেক্স ব্র্যান্ডের সব ধরনের ইলেক্ট্রনিক্স পণ্য ও লিনেক্স ব্র্যান্ড এর মোবাইল ফোন।
লিনেক্স এর পণ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পণ্যের গুণগত মানের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এবং সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করে পণ্যগুলো মার্কেটে সরবরাহ করা হয়ে থাকে।

এমকে




