
জামালপুরের মিলানদহ উপজেলার আলহাজ্ব এম এ রশিদ মা, শিশু ও চক্ষু হাসপাতালে ফ্রি চিকিৎসা দিয়েছে ইউনাইটেড হাসপাতাল (ইউনাইটেড হসপিটাল লিমিটেড)।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার এ উপলক্ষ্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মিলানদহ উপজেলার সব স্তরের মানুষের জন্য দিনব্যাপী এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
বিশেষ এই ক্যাম্পে ইউনাইটেড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কায়সার নাসরুল্লাহ খানের তত্ত্বাবধানে ডাক্তার, নার্স ও টেকনিশিয়ানের সমন্বয়ে ১০ সদস্য অংশ নেন।
হৃদরোগ বিভাগের বিশেষজ্ঞরা এসময় বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করেন।
এছাড়া বিনামূল্যে ওষুধ বিতরণসহ প্যাথলজি, ইসিজি, ইকোকার্ডিগ্রামসহ বিভিন্ন বিষয়ে পরীক্ষা করা হয়। ব্যাপক প্রচারণার ফলে অত্যন্ত আগ্রহভরে দূর দূরান্তের প্রায় অর্ধ শতাধিক মানুষ এই চিকিৎসা সেবা গ্রহণ করেন।
এসআর




