
দেশের পুরনো মোবাইল ফোন অপারেটর সিটিসেলকে ১২৮ কোটি টাকা বিটিআরসির প্রাপ্ত বকেয়া পরিশোধের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
একই সঙ্গে সিটিসেলের পক্ষে করা মানহানি মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট আহসানুল করিম।
বিটিআরসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, কামরুল হক সিদ্দিকী, ব্যারিস্টার ফজলে নূর তাপস ও আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব।
এ ব্যাপারে আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব জানান, আদালতের নির্দেশের পর সিটিসেলকে বিটিআরসির পাওনা ১২৮ কোটি টাকা পরিশোধ করতে হবে।
আরও পড়ুন:
পি




