ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্বব্যাংকের নাম ভাঙিয়ে ঋণ দেওয়ার ফাঁদ, জরুরি সতর্কতা জারি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:৫৪ পিএম
ফাইল ছবি

বাংলাদেশে বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে সাধারণ মানুষের সাথে বড় ধরনের প্রতারণার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক স্পষ্ট জানিয়েছে, তারা কোনো ব্যক্তিবিশেষকে সরাসরি কোনো ধরনের ঋণ প্রদান করে না। প্রতারক চক্র ফেসবুক পেজ ও ভুয়া আইডি ব্যবহার করে বিশ্বব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নিচ্ছে, যা নিয়ে সংস্থাটি সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু অসাধু চক্র বিশ্বব্যাংকের লোগো ও নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছে ব্যক্তিগত আর্থিক তথ্য এবং ফি দাবি করছে। এমনকি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিশ্বব্যাংক জোর দিয়ে জানিয়েছে, সংস্থাটি কখনোই কোনো ব্যক্তির ব্যক্তিগত ব্যাংক তথ্য বা পিন নম্বর জানতে চায় না। এই ধরনের কোনো স্কিম বা প্রকল্পের সঙ্গে বিশ্বব্যাংকের দূরতম কোনো সংশ্লিষ্টতা নেই।

সংস্থাটি আরও অনুরোধ করেছে, যদি কেউ এমন কোনো প্রতারণামূলক বার্তার সম্মুখীন হন, তবে যেন দেরি না করে অবিলম্বে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বব্যাংকের পরিচয়ে আসা যেকোনো প্রলোভন থেকে দূরে থাকাই এখন সবচেয়ে বড় সুরক্ষা। মূলত বিশ্বব্যাংকের আন্তর্জাতিক মর্যাদা ব্যবহার করে একদল প্রতারক সাধারণ মানুষের সরলতার সুযোগ নিচ্ছে বলেই এই বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
দুধে ভেজাল মেশানোকে জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি ও ঘৃণ্য অপরাধ হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
ভ্যাট রিটার্ন দাখিলে নতুন অধ্যাদেশ জারি
নতুন বিধান অনুযায়ী, সাধারণ নিবন্ধিত, তালিকাভুক্ত, নিবন্ধনযোগ্য বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে।
ভ্যাট রিটার্ন দাখিলে নতুন অধ্যাদেশ জারি
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ এই দুই বিপরীতমুখী পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিনিয়োগকারীরা লেনদেন করছেন।
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
তুলা উৎপাদন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
তুলা উন্নয়ন বোর্ডের (সিডিবি) নির্বাহী পরিচালক মো. রেজাউল আমিন বলেন, দেশের ৫০টিরও বেশি জেলায় তুলার উৎপাদন বাড়াতে আমরা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছি।
তুলা উৎপাদন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে ওঠানামা করছে সোনার দাম। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
আরও পড়ুন
‘বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক’
বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
‘ফ্যামিলি কার্ডে’ সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারে: বিশ্বব্যাংক
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন