দেশে আজ যে দামে বিক্রি হবে সোনা, ভরি কত?

আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ , ১১:২২ এএম


দেশে আজ যে দামে বিক্রি হবে সোনা, ভরি কত?
দেশে আজ যে দামে বিক্রি হবে সোনা, ভরি কত?। ছবি: সংগৃহীত

বিশ্ব বাজারে দাম কমার ফলে দেশের বাজারেও কমেছে সোনার দাম। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভরিতে ১ হাজার ৪৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।    

বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সমন্বয় করে কার্যকর করা এ দামে শুক্রবার (৯ জানুয়ারি) বিক্রি হবে সোনা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২৬ হাজার ৮০৭ টাকা। (যা বৃহস্পতিবার ছিল ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা)।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা (যা বৃহস্পতিবার ছিল ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা), ১৮ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা (যা বৃহস্পতিবার ছিল ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা) এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা (যা বৃহস্পতিবার ছিল ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা)। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। 

আরও পড়ুন

বাজুস জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission