ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নবম পে-স্কেলে বাড়ি ভাড়া নিয়ে বড় দুঃসংবাদ

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম
নবম পে-স্কেলে বাড়ি ভাড়া নিয়ে বড় দুঃসংবাদ। ছবি: সংগৃহীত

কয়েকটি গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়লেও নবম জাতীয় পে-স্কেলে সব গ্রেডের কর্মকর্তাদের বাসা ভাড়া বাড়ছে না। বরং অন্য গ্রেডের কর্মকর্তাদের বাড়ি ভাড়া কমবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পে কমিশনের একটি সূত্র এই তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, পে-স্কেলের সুপারিশ অনুযায়ী ২০ থেকে ৯ম গ্রেডে কর্মরত সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। তবে ৮ম থেকে ১ম গ্রেডের কর্মকর্তাদের বাড়ি ভাড়া কমবে। উপরের গ্রেডের কর্মকর্তাদের বেতন অনেক বৃদ্ধি পাওয়ায় বাড়ি ভাড়ার বিষয়টি কমানোর সুপারিশ করা হচ্ছে।

আরও পড়ুন

নাম অপ্রকাশিত রাখার শর্তে পে কমিশনের এক সদস্য বলেন, পে-স্কেলে নিচের গ্রেডের কর্মচারীদের সুযোগ-সুবিধা বেশি রাখার সুপারিশ করা হচ্ছে। কেননা তাদের বেতন অনেক কম। এ জন্য অন্যান্য ভাতা দিয়ে এটি কিছুটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এদিকে নবম জাতীয় পে-স্কেল নিয়ে শেষ সভা করতে যাচ্ছে পে কমিশন। আগামীকাল বেলা ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বেলা ১২টায় পূর্ণ কমিশনের সভা শুরু হবে। সভায় পে-স্কেলের যাবতীয় বিষয় চূড়ান্ত বিকেলে সেটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেল ৫টায় দেখা করার সময় নির্ধারণ হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
বিটিআরসির রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের পর আর নতুন কোনো টুজি ফোনের মডেল অনুমোদন দেওয়া হবে না। ২০২৭ সালের ৩১ মার্চের পর এ ধরনের ফোন উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে দেশে। একই বছরের জুনের পর নিষিদ্ধ করে দেওয়া হবে টুজি ফোনের বিক্রিও।
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
যুক্তরাষ্ট্রের ডলারের দরপতন ও ট্রেজারি বন্ডের মুনাফা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে।
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
আইএমএফের নতুন ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ‌আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে, নতুন ঋণের জন্য কিছু শর্ত থাকবে, তা পূরণও করতে হবে।
আইএমএফের নতুন ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
দুধে ভেজাল মেশানোকে জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি ও ঘৃণ্য অপরাধ হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
আরও পড়ুন
নতুন পে-স্কেলে গ্রেডভেদে বাড়ছে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতা
নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
নতুন পে-স্কেলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন কত হবে
নতুন পে-স্কেলের সুবিধা পাবেন কোচ-ক্রীড়াবিদরাও