ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

২ সুতা কারখানায় ৬৫০ কোটি টাকা জোটবদ্ধ অর্থায়ন করল কমিউনিটি ব্যাংক

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৮:৫৭ এএম
ছবি: সংগৃহীত

দুটি সুতা কারখানায় ৬৫০ কোটি টাকা জোটবদ্ধ অর্থায়ন করছে কমিউনিটি ব্যাংক। এ অর্থায়ন আর এ স্পিনিং মিলস ও আউটপেস স্পিনিং মিলস নামে এই দুই কারখানার জন্য কমিউনিটি ব্যাংকের নেতৃত্বে কয়েকটি ব্যাংকের মধ্যে সিন্ডিকেট বা জোটবদ্ধভাবে করা হবে। এই অর্থ কারখানা দুটি আধুনিকীকরণ, পুনর্বাসন এবং সম্প্রসারণ বা বিএমআরইয়ের পাশাপাশি চলতি মূলধন হিসেবে ব্যবহার করবে।

সম্প্রতি কারখানামালিক ও কমিউনিটি ব্যাংকের মধ্যে এ বিষয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে রাজধানীতে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং আর এ স্পিনিং মিলস ও আউটপেস স্পিনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক রাজীব হায়দার চুক্তিতে স্বাক্ষর করেন।

জানা গেছে, কারখানা দুটি এতদিন একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা এক্সিম ব্যাংকের গ্রাহক ছিল। তবে আর্থিক সমস্যার কারণে এক্সিম ব্যাংক এখন প্রতিষ্ঠান দুটিকে অর্থায়ন করতে পারছে না। এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে কমিউনিটি ব্যাংক। কারখানা দুটির পক্ষে ব্যাংকগুলো থেকে অর্থ সংগ্রহে নেতৃত্ব দেবে ব্যাংকটি। জোটবদ্ধ এই অর্থায়নের জন্য বিভিন্ন ব্যাংকে প্রস্তাব দেবে কমিউনিটি ব্যাংক।

আরও পড়ুন

কমিউনিটি ব্যাংক জানায়, এই অর্থায়ন আর এ স্পিনিং মিলস ও আউটপেস স্পিনিং মিলসের ব্যবসা সম্প্রসারণ এবং বিদ্যমান কার্যক্রম বাড়াতে সহায়তা করবে। প্রতিষ্ঠান দুটি অত্যাধুনিক ইউরোপীয় উৎপাদন যন্ত্রপাতি, জ্বালানি সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা এবং টেকসই উৎপাদন মানদণ্ড অনুসরণ করছে। পরিবেশবান্ধব কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠান দুটি বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন সুবিধাও গ্রহণ করেছে।

ব্যাংক সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠান দুটি সুতা উৎপাদনে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও পশ্চিম আফ্রিকা থেকে আমদানি করা উচ্চ মানের কাঁচা তুলা ব্যবহার করছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাছের রসে ১৫০ কোটি টাকার অর্থনীতি, গতি ফিরছে যশোরের গ্রামীণ জীবনে
‘যশোরের যশ, খেজুরের রস’—শত বছরের এই চেনা প্রবাদটি কেবল লোকসংস্কৃতির অংশই নয়, বরং দেশের কৃষি অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। 
গাছের রসে ১৫০ কোটি টাকার অর্থনীতি, গতি ফিরছে যশোরের গ্রামীণ জীবনে
এলপিজির নতুন দাম নির্ধারণে এবার গণশুনানি আহ্বান বিইআরসির
আগামী ২৯ অক্টোবর রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহিদ এ কে এম শামসুল হক খান অডিটোরিয়ামে ওই গণশুনানি অনুষ্ঠিত হবে। 
এলপিজির নতুন দাম নির্ধারণে এবার গণশুনানি আহ্বান বিইআরসির
বিশ্ববাজারে টানা ৩ দিন কমলো সোনার দাম
বিশ্ববাজারে টানা তিনদিন কমলো সোনার দাম। আজ আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার পেছনে তেলের মূল্যবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্ববাজারে টানা ৩ দিন কমলো সোনার দাম
‘এত আমদানির পর এখন যুক্তরাষ্ট্রের সহায়তা না এলে আর কবে আসবে?’
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র থেকে এয়ারক্রাফট, তেল, সয়াবিনসহ যে বিপুল পরিমাণ পণ্য আমদানি করেছে বাংলাদেশ, তার প্রেক্ষিতে এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জন্য বাড়তি সহায়তা আসা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
‘এত আমদানির পর এখন যুক্তরাষ্ট্রের সহায়তা না এলে আর কবে আসবে?’
এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত ২ প্রস্তাবের নীতিগত অনুমোদন 
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সভায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ও ক্রয় সংক্রান্ত প্রস্তাব দুটি উপস্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। 
এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত ২ প্রস্তাবের নীতিগত অনুমোদন 
আরও পড়ুন
কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে