ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বাণিজ্য ঘাটতি বেড়ে ৩ বিলিয়ন ডলার

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পিএম
গুগল এলএম নোটবুক ব্যবহার করে তৈরি গ্রাফিক্স। আরটিভি

আমদানি বৃদ্ধি ও রপ্তানি আয় কমে যাওয়ায় গত এক বছরে দেশের বাণিজ্য ঘাটতি ৩ বিলিয়ন ডলারের বেশি বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৬.৯১ বিলিয়ন ডলার, গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১৩.৭১ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদরা বলছেন, মূলত দেশে আমদানি বেড়ে যাওয়া ও রপ্তানি কমে যাওয়ার কারণে ব্যালান্স অভ পেমেন্টের ঘাটতি বেড়েছে।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় বাংলাদেশের রপ্তানি আয় কমেছে ৩.১৫ শতাংশ। তৈরি পোশাক খাতে দুর্বল রপ্তানি এবং গেল ফেব্রুয়ারিতে তীব্র মন্থরতার প্রভাবেই এ সংকোচন দেখা দিয়েছে, বলছেন অর্থনীতিবিদরা।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, মূলত দেশের আমদানি আগের চেয়ে বেড়েছে। তবে রপ্তানি আশানুরূপ হচ্ছে না, ফলে দুটির ঘাটতির কারণে বাণিজ্য ঘাটতি আগের চেয়ে ৩ বিলিয়নের বেশি বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে রপ্তানি আয় কমে দাঁড়িয়েছে ২৯.২৬ বিলিয়ন ডলার। আগের অর্থবছরেবছর একই সময়ে এর পরিমাণ ছিল ৩০.০৩ বিলিয়ন ডলার।

অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম আট মাসে আমদানি হয়েছে ৪৬.১৭ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময় ছিল ৪৩.৭৪ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের মধ্যে আমদানি বেড়েছে ৫.৬০ শতাংশ।

জাহিদ হোসেন বলেন, খাদ্যপণ্য ও সার আমদানি আগের চেয়ে বেড়েছে। এমনও হতে পারে যে ইরান যুদ্ধের আগেই খাদ্যপণ্য ও সার আমদানি করা হয়েছে। তাতে সামনে যে কোনো ধরনের সংকট তৈরি হওয়ার কথা বলা হচ্ছে, সেটা না-ও হতে পারে।

চলতি হিসাবে ১ বিলিয়ন ডলার ঘাটতি কমেছে

বাণিজ্য ঘাটতি বাড়লেও দেশের চলতি হিসাবের ব্যালান্সে সামান্য উন্নতি হয়েছে। বাংলাদেশ ব্যাংকে তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে চলতি হিসাবে ঘাটতি কমে দাঁড়িয়েছে ১ বিলিয়ন ডলার—গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৪৭ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের আগস্ট মাসে চলতি হিসাবে ব্যালান্স ছিল ধনাত্মক ৪৮৩ মিলিয়ন ডলার। সাধারণত বাণিজ্য ঘাটতি কম থাকলে চলতি হিসাবের অবস্থার উন্নতি হয়। বাণিজ্য ঘাটতি কমার পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বাড়লে চলতি হিসাবের অবস্থার আরও উন্নতি হয়।

তবে জুলাই-ফেব্রুয়ারি সময়ে দেশে বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পেলেও বিপুল রেমিট্যান্স আসায় চলতি হিসাবে ঘাটতি ১ বিলিয়ন ডলারে রাখা গেছে। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ১.৪২ বিলিয়ন ডলার।

জাহিদের হোসেন বলেন, এটাই সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে প্রায় ১৭ বিলিয়নের ওপরে বাণিজ্য ঘাটতি, যা এক বছরের ব্যবধানে ৩ বিলিয়নের ওপর বেড়েছে, তবুও কারেন্ট অ্যাকাউন্ট ব্যালান্সে ঘাটতি ১ বিলিয়ন ডলারের ঘরে আছে। এটার প্রধান কারণ হচ্ছে রেমিট্যান্স বেশি এসেছে। নতুবা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালান্সে ঘাটতি আরো বেশি থাকতে পারত।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২২.৪৫ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৮.৪৯ বিলিয়ন ডলার।

একটি দেশের ব্যালান্স অভ পেমেন্টসের অন্যতম প্রধান উপাদান হলো চলতি হিসাব। মূলত পণ্য ও সেবার নিট বাণিজ্য, বিদেশি আয় ও রেমিট্যান্সের মতো বিষয়গুলো এর অন্তর্ভুক্ত।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়কালে আর্থিক হিসাবে উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৪.০৮ বিলিয়ন ডলার—আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৪৩৫ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে ট্রেড ক্রেডিটের পরিমাণ দাঁড়িয়েছে ২.৫৬ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এটি ঋণাত্মক ১.১২ বিলিয়ন ডলার ছিল।

ট্রেড ক্রেডিট ধনাত্মক হওয়ার অর্থ, আগের রপ্তানির বকেয়া অর্থ দেশে ঢুকেছে। আর এই পরিসংখ্যান ঋণাত্মক হওয়ার অর্থ, রপ্তানি আয়ের বকেয়া বেড়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অভ ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক মো. এজাজুল ইসলাম জানান, চলতি অর্থবছরে দেশের আর্থিক হিসাবের অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
কালিয়াকৈরে কাজে ফিরছেন শ্রমিকরা, মহাসড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
গাজীপুরের কালিয়াকৈরে অধিকাংশ শিল্পকারখানা খুলে দেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পোশাকশ্রমিকরা। এদিকে শিল্পাঞ্চল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কালিয়াকৈরে কাজে ফিরছেন শ্রমিকরা, মহাসড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৪ গুণ
বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত জুনে দৈনিক ৪০ কোটি টাকার লেনদেন থেকে বর্তমানে তা চার গুণে উন্নীত হয়েছে।
বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৪ গুণ
আরও পড়ুন
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন থেকে প্রশাসন ক্যাডার বাকৃবির শাহীদুল
ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই
নতুন আমির পেল জামায়াতের ২৭ জেলা ও মহানগর শাখা