দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আরটিভি নিউজ

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০৯:০৩ এএম


দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দামে সাম্প্রতিক সময়ে বড় ধরনের সমন্বয় এসেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দাম কমানোর পর সোমবার (১২ এপ্রিল) পর্যন্ত সেই কম দামে সোনা বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী,  ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা,১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা,সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা: ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা। 

উল্লেখ্য, বৃহস্পতিবার ২২ ক্যারেট সোনার দাম এক ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়, যা সাম্প্রতিক সময়ের মধ্যে একটি উল্লেখযোগ্য হ্রাস।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং স্থানীয় পর্যায়ে কাঁচা সোনার (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ার প্রভাবেই দেশের বাজারে এই মূল্য সমন্বয় হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission