শাহজালালকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে চাই: বিমানমন্ত্রী

আরটিভি নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ০১:৪১ পিএম


শাহজালালকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে চাই: বিমানমন্ত্রী
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। ছবি: সংগৃহীত

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক বিমান চলাচলের কেন্দ্র (এভিয়েশন হাব) হিসেবে গড়ে তুলতে চাই। 

সোমবার (২০ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

এ সময় মন্ত্রী বলেন, সবার সহযোগিতায় আমরা শাহজালাল বিমানবন্দরকে একটি বৈশ্বিক বিমান চলাচলের কেন্দ্র অর্থাৎ আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই। এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী যে বাংলাদেশ উন্নয়নের ন্যায্য অংশীদার হিসেবে এগিয়ে যেতে থাকবে।

এ সময় বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের আকাশসীমা ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি সংযোজিত হয়েছে। 

এতে আঞ্চলিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদানে সমন্বিত আকাশসীমা ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে।

আরটিভি/এমআই 


  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission