ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ব্যাংকে নিয়োগ ও পদোন্নতিতে নতুন নির্দেশনা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পিএম
ছবি: সংগৃহীত

দেশের ব্যাংকিং খাতে দক্ষ ও জ্ঞানভিত্তিক জনবল গড়ে তোলার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি কঠোরতা আরোপ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা বা প্রফেশনাল এক্সাম পাশের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চতর পদে যোগ দেওয়া কিংবা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে পদোন্নতি পেতে হলে এখন থেকে এই পরীক্ষা পাশ করা জরুরি।

আরও পড়ুন

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা যদি অন্য কোনো ব্যাংকে উচ্চতর পদে যোগ দিতে চান তবে তাকে অবশ্যই ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মূলত এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে গিয়ে পদোন্নতি লাভ বা উচ্চতর পদ নিশ্চিত করার ক্ষেত্রে এই শর্তটি এখন থেকে বাধ্যতামূলক। মূলত ব্যাংকিং খাতে পেশাদারিত্ব নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে দীর্ঘ সময় ধরে কাজ করা অভিজ্ঞ কর্মকর্তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। নতুন নির্দেশনায় আরও বলা হয়, যেসব কর্মকর্তা সিনিয়র অফিসার বা সমমানের পদে যোগ দেওয়ার পর কিংবা পদোন্নতির মাধ্যমে সেই পদে থেকে সফলভাবে ১৫ বছর অতিক্রম করেছেন তাদের ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক নয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
কালিয়াকৈরে কাজে ফিরছেন শ্রমিকরা, মহাসড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
গাজীপুরের কালিয়াকৈরে অধিকাংশ শিল্পকারখানা খুলে দেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পোশাকশ্রমিকরা। এদিকে শিল্পাঞ্চল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কালিয়াকৈরে কাজে ফিরছেন শ্রমিকরা, মহাসড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৪ গুণ
বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত জুনে দৈনিক ৪০ কোটি টাকার লেনদেন থেকে বর্তমানে তা চার গুণে উন্নীত হয়েছে।
বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৪ গুণ
আরও পড়ুন
দেশের রিজার্ভ ৩৬.৩৮ বিলিয়ন ডলার
মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
চাকরি দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
ডিএসসিসিকে ৩০০ ওয়েস্ট বিন দিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক