১৩ দিনে রেমিট্যান্স এলো ২১ হাজার ৩৯৫ কোটি টাকা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৬:৩৮ পিএম


১৩ দিনে রেমিট্যান্স এলো ২১ হাজার ৩৯৫ কোটি টাকা
ছবি: সংগৃহীত

চলতি মে মাসের প্রথম ১৩ দিনেই প্রবাসীরা মোট ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশীয়  মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২১ হাজার ৩৯৫ কোটি টাকা। 

বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান প্রবাসী আয়ের এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, মে মাসের প্রথম ১৩ দিনে প্রতিদিন গড়ে দেশে প্রবাসী আয় এসেছে ১৩ কোটি ৪১ লাখ ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর মে মাসের শুরুতেই প্রবাসী আয়ে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ১৩ মে পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে ৩ হাজার ১০৭ কোটি ৬০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবাহ ২০ দশমিক ৪০ শতাংশ বেশি। গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে একক মাস হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ।

আরও পড়ুন

এর আগে গত এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ও ৩১৭ কোটি ৯ লাখ ডলারের প্রবাসী আয় আসে। গত ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির রেকর্ড।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম বাড়ানোর ফলে প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছেন। প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে সহায়ক হবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission