ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপনে নীতিগত অনুমোদন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৭:০২ পিএম
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল (সিইআইজেড) স্থাপন এবং ইউরিয়া সার আমদানিসহ তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৭ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত কমিটির ১৮তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে বিবেচনার জন্য তিনটি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে একটি প্রস্তাব শিল্প মন্ত্রণালয় এবং দু’টি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পেশ করা হয়।

বৈঠকের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়োজনীয় কৃষি উপকরণের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাশিয়া থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউরিয়া সার আমদানির জন্য শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।

এছাড়া, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ‘চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল’ (সিইআইজেড) স্থাপনের লক্ষ্যে গঠিত স্পেশাল পারপাস কোম্পানি (এসপিসি) ‘বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেড’-এর সাথে স্বাক্ষরিত উন্নয়ন চুক্তি ও ভূমি ইজারা চুক্তি সংক্রান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে কমিটি।

পরিকল্পিত এই অর্থনৈতিক অঞ্চলটি বিপুল পরিমাণ চীনা বিনিয়োগ আকর্ষণ করবে, শিল্পায়নকে ত্বরান্বিত করবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

অন্য এক সিদ্ধান্তে, একটি মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) প্রতিষ্ঠা-সংক্রান্ত প্রস্তাবও অনুমোদন দিয়েছে কমিটি।

এ অনুমোদনের আওতায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে উত্থাপিত নির্দিষ্ট সুপারিশগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব সিদ্ধান্ত বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্প খাতের বিকাশ এবং দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি কৌশল বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে।
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা
৮০ টাকার নিচে মিলছে পেঁপে, চড়া সবজির বাজার
রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন আগাম সবজির সরবারহ বাড়লেও তা ক্রয়ক্ষমতার বাইরে রয়েছে ক্রেতাদের। অধিকাংশ সবজি কেজিতে ৮০ টাকার নিচে মিলছে না।
৮০ টাকার নিচে মিলছে পেঁপে, চড়া সবজির বাজার
বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ
বর্তমান বিশ্বে বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ। এমন পরিস্থিতিতে বর্তমান বিএনপি সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডকে কাযর্করী পদক্ষেপ হিসেবে দেখছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এ দর শুক্রবারও বহাল রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, গত ৯ অক্টোবর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার কারণে সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে। আরটিভি/এসকে
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
আইএমএফের নতুন ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
‘এত আমদানির পর এখন যুক্তরাষ্ট্রের সহায়তা না এলে আর কবে আসবে?’
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন