ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অকৃষি কর্মসংস্থানের (নন-ফার্ম পেরোলস) গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের আগে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) প্রধানের স্বস্তিদায়ক বক্তব্য এবং জ্বালানি তেলের বাজার নিম্নমুখী হওয়ায় বিশ্ববাজারে সোনার দামে বড় ঊর্ধ্বগতি দেখা গেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৮ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে। আর আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯০ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।

ট্রাডু ডট কম-এর সিনিয়র মার্কেট অ্যানালিস্ট নিকোস জাবোরাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) ফোরামে ফেড চেয়ারম্যান কেভিন ওয়ারশ কিছুটা নরম সুরে কথা বলেছেন। আর তাই সোনার বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।’

বুধবার (১ জুলাই) ইসিবির ফোরামে ওয়ারশ উল্লেখ করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মূল্যস্ফীতির আশঙ্কা ও ঝুঁকি কিছুটা কমেছে। তবে মূল্যস্ফীতিকে ফেডের ২ শতাংশের লক্ষ্যমাত্রায় ফিরিয়ে আনার প্রত্যয় পুনর্ব্যক্ত করে আর্থিক নীতি খুব বেশি শিথিল না করার ইঙ্গিত দেন তিনি।

আরও পড়ুন

এছাড়া হরমুজ প্রণালি নিয়ে পরোক্ষ আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের অগ্রগতির কথা প্রকাশের পর টানা তৃতীয় দিনের মতো তেলের বাজারে দরপতন হয়েছে। তেলের দাম কমে যাওয়ায় বৈশ্বিক মূল্যস্ফীতির উদ্বেগ কিছুটা কমেছে। তাতে মূল্যবান ধাতুর বাজারে বিনিয়োগকারীদের মাঝে নতুন করে স্বস্তি ফিরেছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৬১৭ দশমিক ১০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ২৩৪ দশমিক ৮৬ ডলারে পৌঁছেছে।

এদিকে আন্তর্জাতিক বাজারের এই ওঠানামার মধ্যে দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম পড়ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভ্যাট রিটার্ন দাখিলে আসছে নতুন নিয়ম
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ শীর্ষক খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
ভ্যাট রিটার্ন দাখিলে আসছে নতুন নিয়ম
দেশে এলপিজির কোনো সংকট নেই, মন্ত্রীকে নিশ্চিত করলেন অপারেটররা
এলপিজির পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও গ্রাহক পর্যায়ে যেন সরবরাহ ঘাটতি না হয় এবং অসৎ উদ্দেশ্যে কেউ যেন মজুদ করে জনদুর্ভোগ সৃষ্টি না করেন সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার বলেন জ্বালানিমন্ত্রী।
দেশে এলপিজির কোনো সংকট নেই, মন্ত্রীকে নিশ্চিত করলেন অপারেটররা
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত
বাংলাদেশ থেকে আমদানি করা পাটপণ্যে অ্যান্টি ডাম্পিং শুল্কের হার নতুন করে নির্ধারণ করেছে ভারত। উৎপাদনকারীভেদে আলাদা শুল্কহার নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত
ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি 
দেশের শীর্ষস্থানীয় হোম লোন স্পেশালিস্ট প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি গৃহঋনকে সাধারণ মানুষের জন্য সহজ করা এবং দেশের আবাসন খাতের উন্নয়নে অবদান রাখার মধ্য দিয়ে সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে।
ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি 
২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা
আরও পড়ুন
দেশের বাজারে আবারও কমলো সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা 
দেশের বাজারে কমল সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা