ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

সোনার দামে বড় পতন, কমেছে রুপার দামও

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১১:০৪ এএম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে এবার বড় ধরনের পতন ঘটেছে সোনার দামে। এবারের দফায় ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে এক লাফে কমে গেছে ৩ হাজার ৩২৪ টাকা। এর ফলে, দেশের বাজারে এখন ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

শুক্রবার (২৪ জুলাই) সোনা ও রুপার দাম নতুনভাবে সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে নতুন এই দর।

এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম এখন ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। সেইসঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন করে আবারও দাম সমন্বয়ের আগ পর্যন্ত দেশের বাজারে এ মূল্যতালিকা অনুযায়ীই বেচাকেনা হবে সোনার গহনা।

আরও পড়ুন

এর আগে, গত ২২ জুলাই ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ২ হাজার ৭৪১ টাকা। তার আগে ২১ জুলাই ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ১ হাজার ৬৩৩ টাকা। এতে দুদিনে ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ৪ হাজার ৩৭৪ টাকা। দুদফা বাড়ানোর পর এখন দাম আবার কমানো হলো।

সোনার গহনার মতো রুপার গহনার দামও ভ্যাটসহ নতুন করে নির্ধারণ করেছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টানা ৫ দফা পতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা 
দেশের বাজারে টানা পতন লক্ষ্য করা যাচ্ছে সোনার দামে। সবশেষ শনিবার (১৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আরও ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
টানা ৫ দফা পতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা 
গেল ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর
গেল দশ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ। এটি মূল্যস্ফীতি বৃদ্ধি অন্যতম কারণ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। 
গেল ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর
পোশাকশিল্প মালিকরা সোমবার নতুন মজুরির লিখিত প্রস্তাব দেবেন: বিজিএমইএ সভাপতি
কারখানার ভেতরে একটি মহল ভীতিকর পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, এমন পরিস্থিতিতে সাধারণ শ্রমিকরা কাজ করতে পারছেন না। তবে অস্থিরতার মধ্যেও আগামী সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডে নতুন মজুরির লিখিত প্রস্তাব দেবেন মালিকরা।
পোশাকশিল্প মালিকরা সোমবার নতুন মজুরির লিখিত প্রস্তাব দেবেন: বিজিএমইএ সভাপতি
কয়েনের বদলে মিলছে চকলেট, তৈরি হচ্ছে ‘সাপে-নেউলে’ সম্পর্ক
দোকানে কোনো পণ্য কিনে দাম মেটানোর পর বাকি টাকা ফেরত পাওয়ার কথা ক্রেতার। কিন্তু খুচরা কয়েন নেই অজুহাতে ক্রেতার হাতে ধরিয়ে দেওয়া হয় চকলেট। ফার্মেসিতে ওষুধ কিনে ভাংতি না পেয়ে বাধ্য হয়ে নিতে হয় ভিটামিন-সি ট্যাবলেট ‘সিভিট’। 
কয়েনের বদলে মিলছে চকলেট, তৈরি হচ্ছে ‘সাপে-নেউলে’ সম্পর্ক
পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার পোশাক কারখানা ১৫ নভেম্বর থেকে বন্ধ রাখা হবে।
পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি
আরও পড়ুন
টানা ৫ দফা পতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা 
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
শেখ হাসিনার পতন ও সাংবাদিক রাজুকে নিয়ে রাশেদ খাঁনের পোস্ট
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম