ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

আদানির বিকল ইউনিট সচল, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই মেরামত সম্পন্ন হওয়ায় রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আবার স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছে।

আদানি পাওয়ারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বাংলাদেশ সময় সকাল ৫টা ১৭ মিনিটে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি সফলভাবে চালুর পর সকাল সাড়ে ১১টার মধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে এটির সমন্বয় (সিঙ্ক্রোনাইজেশন) সম্পন্ন হয়। এর ফলে দুপুরের পর থেকেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্র থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ বাড়ানো সম্ভব হচ্ছে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটির বয়লারে হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তা বন্ধ হয়ে যায়। ফলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আশঙ্কাজনকভাবে কমে যায়।

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ত্রুটি দেখা দেওয়ার ঠিক আগে কেন্দ্রটি থেকে বাংলাদেশে ১ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আসছিল। কিন্তু একটি ইউনিট বিকল হয়ে পড়ায় সরবরাহ কমে ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে আসে, যা দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনায় বাড়তি চাপ সৃষ্টি করে এবং বিভিন্ন এলাকায় লোডশেডিং বাড়িয়ে দেয়।

বিপিডিবির কর্মকর্তারা জানান, বয়লারের ত্রুটি মেরামতে শুরুতে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু কারিগরি দল দ্রুততম সময়ে মেরামত কাজ শেষ করায় নির্ধারিত সময়ের আগেই ইউনিটটিকে উৎপাদনে ফেরানো সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট, যা বাংলাদেশের বিদ্যুৎ আমদানির অন্যতম প্রধান উৎস। আগস্টের মাঝামাঝি সময়ে কয়লা পরিবহন জটিলতায় কেন্দ্রটির উৎপাদন কিছুটা কমলেও পরবর্তীতে তা স্বাভাবিক করা হয়েছিল। বিকল ইউনিটটি পুনরায় চালু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়বে এবং চলমান লোডশেডিং পরিস্থিতি থেকে স্বস্তি মিলবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আরও এক দফা কমেছে সোনার দাম। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ১ হাজার ৬৩৩ টাকা। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মন কাড়ছে টাটকা-নতুন শীতের সবজি, হাত দেওয়া বারণ!
রাজধানীর বাজারে শীতকালীন নতুন সবজির দেখা মিললেও চড়া দামের কারণে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। নতুন আলু কেজিপ্রতি ১৬০ টাকা এবং দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৬০ থেকে ১৪০ টাকার মধ্যে।
মন কাড়ছে টাটকা-নতুন শীতের সবজি, হাত দেওয়া বারণ!
দেশের বাজারে কমলো সোনার দাম 
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
দেশের বাজারে কমলো সোনার দাম 
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়েছে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার দাবি এবং হরমুজ প্রণালিতে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সর্বশেষ মূল্য সমন্বয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, আজ দেশের বাজারে বিক্রি হচ্ছে সোনা। 
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
আরও পড়ুন
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে: রিজভী